২৪ ঘণ্টায় মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার ১৫ জন
মোঃ ওলিউল্লাহ, বিভাগীয় ব্যুরো চীফ ( রাজশাহী )
নওগাঁর পুলিশ সুপার মহোদয়ের দিকনির্দেশনায় অপরাধ প্রতিরোধ ও দমনে মহাদেবপুর থানা পুলিশের বিশেষ অভিযান জোরালো করা হয়েছে। এরই ধারাবাহিকতায় গত ২৪ ঘণ্টায় থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী এবং সাজাপ্রাপ্ত আসামিসহ মোট ১৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল বিকেলে মহাদেবপুর থানা পুলিশের একটি স্পেশাল ড্রাইভ (বিশেষ অভিযান) পরিচালনাকালে ৫৪ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ ২ জন মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করা হয়। ধৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
পাশাপাশি, মাদকের আস্তানায় পরিচালিত অপর এক অভিযানে মাদক সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালত কর্তৃক বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ৭ জন আসামিকে গ্রেফতার করে পুলিশ। এছাড়া বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত আরও ৬ জন আসামিকে গ্রেফতার করা হয়।
মহাদেবপুর থানা পুলিশ জানায়, ২৪ ঘণ্টার এই বিশেষ অভিযানে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী ও সাজাপ্রাপ্ত আসামিসহ মোট ১৫ জনকে যথাযথ প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এলাকাকে অপরাধ ও মাদকমুক্ত করতে পুলিশের এই জোরদার অভিযান অব্যাহত থাকবে।
প্রকাশক ও সম্পাদক, মোঃ জিল্লুর রহমান,০১৮৫৯-৬৬৭৬০২,০১৭০৭-৫০১৪১৪নি,র্বাহী সম্পাদক, মোঃ আঃ রাজ্জাক সরকার, বার্তা সম্পাদক, মোঃ রতন মন্ডল
প্রধান কার্যালয়ঃ মিরপুর ১২ ঢাকা ১২১৬,mail: jillumia87@gmail.com
Copyright © 2026 দুর্নীতির তালাশ টিম. All rights reserved.