গুজব নয়, সত্যের পক্ষে থাকুন: কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে কঠোর অবস্থান"
মোঃ জাফর আহমেদ কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:
সামাজিক যোগাযোগমাধ্যমে কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে পরিকল্পিতভাবে বিভ্রান্তিকর পোস্ট, ভুয়া গ্রাফিক্স ও অপপ্রচার ছড়িয়ে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা চলছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় তীব্র উদ্বেগ প্রকাশ করে জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা বলেছেন, এসব অপপ্রচার দলের সাংগঠনিক কাঠামোকে প্রশ্নবিদ্ধ করার পাশাপাশি নেতা-কর্মীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি এবং ঐক্য বিনষ্টের একটি সুপরিকল্পিত চেষ্টা।
তিনি বলেন, সম্প্রতি ফেসবুকে একটি পোস্টার ছড়িয়ে বর্তমান আহ্বায়ক কমিটি ভেঙে নতুন কমিটি গঠনের দাবি তুলে বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে। কিন্তু এ ধরনের প্রচারণার সঙ্গে জেলা বিএনপি কিংবা দলের কোনো অনুমোদিত সিদ্ধান্তের কোনো সম্পর্ক নেই। বরং একটি স্বার্থান্বেষী মহল ও কিছু অননুমোদিত ফেসবুক পেজ উদ্দেশ্যপ্রণোদিতভাবে এসব গুজব ছড়িয়ে রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা করছে।
মোস্তাফিজুর রহমান মোস্তফা নেতা-কর্মী, সমর্থক এবং সাধারণ জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, "যাচাই-বাছাই ছাড়া কোনো পোস্ট, ছবি বা তথ্য বিশ্বাস বা শেয়ার করবেন না। দলীয় সিদ্ধান্ত ও সাংগঠনিক বিষয়ে কেবল দায়িত্বশীল নেতৃবৃন্দ এবং অনুমোদিত সূত্রের তথ্যই গ্রহণযোগ্য।"
তিনি আরও জানান, যারা ইচ্ছাকৃতভাবে মিথ্যা তথ্য, গুজব ও অপপ্রচার চালাচ্ছে, তাদের পরিচয় শনাক্তে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হচ্ছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াও চলমান রয়েছে।
জেলা বিএনপির নেতৃবৃন্দ বলেন, একটি গণতান্ত্রিক ও বৃহৎ রাজনৈতিক দলের সাংগঠনিক সিদ্ধান্ত কখনোই সামাজিক যোগাযোগমাধ্যমের গুজব বা ভুয়া পোস্টের মাধ্যমে নির্ধারিত হয় না। দলের নিজস্ব সাংগঠনিক বিধি ও কেন্দ্রীয় সিদ্ধান্তের মাধ্যমেই সব ধরনের কমিটি ও সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হয়।
তারা আরও বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে, কিন্তু মিথ্যাচার, অপপ্রচার ও বিভ্রান্তি ছড়িয়ে দলের ক্ষতি করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এসব কর্মকাণ্ড শুধু দলের ভাবমূর্তিই ক্ষুণ্ন করে না, বরং সাধারণ মানুষের মধ্যেও ভুল বার্তা পৌঁছে দেয়।
জেলা বিএনপির পক্ষ থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে— "অপপ্রচার নয়, সংগঠনের ঐক্য, শৃঙ্খলা ও গণতান্ত্রিক প্রক্রিয়ার ওপর আস্থা রাখুন। গুজব ছড়ানো কিংবা গুজবে কান দেওয়া থেকে বিরত থাকুন। সত্যের পক্ষে অবস্থান নিন, বিভ্রান্তি নয়,ঐক্যই হোক আমাদের শক্তি।"
প্রকাশক ও সম্পাদক, মোঃ জিল্লুর রহমান,০১৮৫৯-৬৬৭৬০২,০১৭০৭-৫০১৪১৪নি,র্বাহী সম্পাদক, মোঃ আঃ রাজ্জাক সরকার, বার্তা সম্পাদক, মোঃ রতন মন্ডল
প্রধান কার্যালয়ঃ মিরপুর ১২ ঢাকা ১২১৬,mail: jillumia87@gmail.com
Copyright © 2026 দুর্নীতির তালাশ টিম. All rights reserved.