অভয়নগরে ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে ঘটনাস্থলেই নি\হত ১, আ/হত -১
ইমাদুল ইসলাম যশোর জেলা ( প্রতিনিধি )
যশোরের অভয়নগরে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তারেক মল্লিক (২৫) নামে এক যুবক ঘটনাস্থলেই নি\হত হয়েছেন। এ ঘটনায় শান্ত ইসলাম (২৬) নামে আরও একজন গুরুতর আহ/ত হয়েছেন।
রবিবার (১২ জুলাই) রাতে উপজেলার শংকরপাশা ফেরিঘাট সংলগ্ন মোড়ে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
নি\হত তারেক মল্লিক উপজেলার চলিশিয়া চারা বটতলা এলাকার বাচ্চু মল্লিকের ছেলে এবং তিনি নওয়াপাড়া গ্রুপের একজন কর্মী ছিলেন। আ\হত শান্ত ইসলাম একই এলাকার বাসিন্দা।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রবিবার রাতে তারেক মল্লিক ও শান্ত ইসলাম মোটরসাইকেলে করে গন্তব্যে যাচ্ছিলেন। পথে শংকরপাশা ফেরিঘাট সংলগ্ন মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে গেলে ঘটনাস্থলেই তারেক মল্লিক প্রাণ হারান। এ ঘটনায় গুরুতর আ\হত হন মোটরসাইকেলের অপর আরোহী শান্ত ইসলাম। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
প্রকাশক ও সম্পাদক, মোঃ জিল্লুর রহমান,০১৮৫৯-৬৬৭৬০২,০১৭০৭-৫০১৪১৪নি,র্বাহী সম্পাদক, মোঃ আঃ রাজ্জাক সরকার, বার্তা সম্পাদক, মোঃ রতন মন্ডল
প্রধান কার্যালয়ঃ মিরপুর ১২ ঢাকা ১২১৬,mail: jillumia87@gmail.com
Copyright © 2026 দুর্নীতির তালাশ টিম. All rights reserved.