গাইবান্ধায় ডিবি পুলিশের অভিযানে ৭০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার
গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের মাদক ও জুয়াবিরোধী বিশেষ অভিযানে ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ উজ্জল মিয়া (২৫) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (১২ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে গাইবান্ধা সদর উপজেলার মালিবাড়ী ইউনিয়নের কিসামত মালিবাড়ী মধ্যপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি সদর উপজেলার কাউন্সিলর বাজার গ্রামের হাবিবুর রহমানের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, জেলা পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) মাদক ও জুয়াবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ জানতে পারে, মালিবাড়ী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কিসামত মালিবাড়ী মধ্যপাড়ায় লাল মিয়ার বাড়ির সামনে পাকা সড়কে কয়েকজন মাদক ব্যবসায়ী ইয়াবা কেনাবেচা করছে।
খবর পেয়ে ডিবির একটি দল ঘটনাস্থলে অভিযান চালিয়ে উজ্জল মিয়াকে আটক করে।
পরে তার দেহ তল্লাশি করে পরিহিত প্যান্টের সামনের পকেটে থাকা একটি পলিথিনে মোড়ানো ৭০ পিস কমলা রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) মোতালিব জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। জেলার মাদক ও জুয়া নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
প্রকাশক ও সম্পাদক, মোঃ জিল্লুর রহমান,০১৮৫৯-৬৬৭৬০২,০১৭০৭-৫০১৪১৪নি,র্বাহী সম্পাদক, মোঃ আঃ রাজ্জাক সরকার, বার্তা সম্পাদক, মোঃ রতন মন্ডল
প্রধান কার্যালয়ঃ মিরপুর ১২ ঢাকা ১২১৬,mail: jillumia87@gmail.com
Copyright © 2026 দুর্নীতির তালাশ টিম. All rights reserved.