🟥গাজীপুরের শ্রীপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিলের চেষ্টা প্রতিহত
গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের সাথখামাইর এলাকার সোনাকর এলাকায় শ্রীপুর– সাথখামাইর সড়কে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের একটি মিছিলের চেষ্টা স্থানীয় জনতা প্রতিহত করেছে, পরে কয়েকজনকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
স্থানীয়দের দাবি, আটক ব্যক্তিরা গফরগাঁও থেকে এসে এখানে মিছিল করার উদ্দেশ্যে এসেছিল তবে তারা কেন দূরবর্তী এলাকা থেকে এসে এই স্থানকে বেছে নিল, এর পেছনে কোনো পরিকল্পনা বা কারা জড়িত- এসব বিষয় আইনশৃঙ্খলা বাহিনীর নিরপেক্ষ তদন্তের মাধ্যমে স্পষ্ট হওয়া উচিত।
এলাকাবাসীর আরও দাবি, ঘটনাস্থলে-০২–০৩ টি ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেছে যদি এ অভিযোগ সত্য হয়, তবে এটি অত্যন্ত উদ্বেগজনক এবং জননিরাপত্তার জন্য হুমকিস্বরূপ।
দেশে শান্তি, শৃঙ্খলা ও স্থিতিশীলতা বজায় রাখতে সবাইকে আইন মেনে চলতে হবে, গুজব উসকানি বা সহিংস কর্মকাণ্ড থেকে বিরত থাকুন- কোনো অপরাধ বা নাশকতার তথ্য থাকলে তা আইনশৃঙ্খলা বাহিনীকে জানান।
আজ যারা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সচেতন ভূমিকা পালন করেছেন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করেছেন, তাদের প্রতি আন্তরিক ধন্যবাদ।
#দৈনিক_রূপান্তর_বাংলা গাজীপুর
প্রকাশক ও সম্পাদক, মোঃ জিল্লুর রহমান,০১৮৫৯-৬৬৭৬০২,০১৭০৭-৫০১৪১৪নি,র্বাহী সম্পাদক, মোঃ আঃ রাজ্জাক সরকার, বার্তা সম্পাদক, মোঃ রতন মন্ডল
প্রধান কার্যালয়ঃ মিরপুর ১২ ঢাকা ১২১৬,mail: jillumia87@gmail.com
Copyright © 2026 দুর্নীতির তালাশ টিম. All rights reserved.