ঝগড়া-বিবাদকারীদের রেহাই নেই: দিরাইয়ে মারামারির প্রস্তুতিকালে ৬ জন গ্রেপ্তার
দিরাই প্রতিনিধি গোলাম জিলানী : সুনামগঞ্জের দিরাই উপজেলার রাজানগর ইউনিয়নের চকবাজার এলাকায় দুই পক্ষের মধ্যে মারামারির প্রস্তুতিকালে অভিযান চালিয়ে ৬ জনকে গ্রেপ্তার করেছে দিরাই থানা পুলিশ।
শনিবার (১১ জুলাই) বিকেল সাড়ে ২টার দিকে মারামারির খবর পেয়ে অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে দেখে, উভয় পক্ষ দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে মুখোমুখি অবস্থান করছে। আইনশৃঙ্খলার অবনতি ও গণশান্তি বিনষ্টের আশঙ্কায় ঘটনাস্থল থেকে উভয় পক্ষের ৬ জনকে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— হোসেন আহমদ (৬০), আলী আহমদ (৪৮), জাহাঙ্গীর আলম (৩০), সুমন আহমদ (৩৫), ইয়াছিন তালুকদার (৩৫) ও আরমান হোসেন সাগর (২০)। তারা সবাই রাজানগর ইউনিয়নের বাসিন্দা।
দিরাই থানা পুলিশ জানায়, সামাজিক, পারিবারিক বা জমিজমা সংক্রান্ত বিরোধ আইনগতভাবে নিষ্পত্তির সুযোগ রয়েছে। আইন নিজের হাতে তুলে নিয়ে কোনো ধরনের সংঘর্ষ বা পেশিশক্তি প্রদর্শনের সুযোগ নেই। গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক, মোঃ জিল্লুর রহমান,০১৮৫৯-৬৬৭৬০২,০১৭০৭-৫০১৪১৪নি,র্বাহী সম্পাদক, মোঃ আঃ রাজ্জাক সরকার, বার্তা সম্পাদক, মোঃ রতন মন্ডল
প্রধান কার্যালয়ঃ মিরপুর ১২ ঢাকা ১২১৬,mail: jillumia87@gmail.com
Copyright © 2026 দুর্নীতির তালাশ টিম. All rights reserved.