সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রত্যয়ে সুন্দরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের অভিষেক
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠান শনিবার (১১ জুলাই) উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন গাইবান্ধা-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক মো. মাজেদুর রহমান। তিনি বলেন, গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ। সত্য, ন্যায় ও জনস্বার্থকে প্রাধান্য দিয়ে গুজব ও অপসাংবাদিকতা থেকে দূরে থেকে তথ্যভিত্তিক সংবাদ পরিবেশনই একজন প্রকৃত সাংবাদিকের পরিচয়।
সিনিয়র সাংবাদিক মো. শাহজাহান মিঞার সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. জাহিদুল ইসলাম জাহিদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য দেন।
শেষে নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যরা বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও জনকল্যাণমুখী সাংবাদিকতা চর্চার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
প্রকাশক ও সম্পাদক, মোঃ জিল্লুর রহমান,০১৮৫৯-৬৬৭৬০২,০১৭০৭-৫০১৪১৪নি,র্বাহী সম্পাদক, মোঃ আঃ রাজ্জাক সরকার, বার্তা সম্পাদক, মোঃ রতন মন্ডল
প্রধান কার্যালয়ঃ মিরপুর ১২ ঢাকা ১২১৬,mail: jillumia87@gmail.com
Copyright © 2026 দুর্নীতির তালাশ টিম. All rights reserved.