বাউফলে বিয়ের ২ মাসে নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
ইঞ্জি খান মোঃ নওতাজ বাউফল উপজেলা প্রতিনিধি
পটুয়াখালীর বাউফলে বিয়ের মাত্র দুই মাসের মাথায় এক নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১১ জুলাই) সকাল ৯টায় পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের একটি বাসা থেকে ইসরাত জাহান নিশি (২৮) নামের ওই গৃহবধূর মরদেহ পাওয়া যায়। ঘটনাটি আত্মহত্যা নাকি অন্য কোনো কারণে মৃত্যু, তা খতিয়ে দেখছে পুলিশ।
মৃত ইসরাত জাহান নিশি ভোলার বোরহানউদ্দিন উপজেলার দেউলা গ্রামের নাসির মোল্লার মেয়ে। তিনি বাউফল উপজেলার চন্দ্রপাড়া গ্রামের আমরিকান প্রবাসী মনিরুল ইসলাম ঢালীর স্ত্রী। প্রায় দুই মাস আগে পারিবারিকভাবে তাঁদের বিয়ে হয়। যানা যায় মনিরুলের আগে আরেকটি বিয়ে হলেও দাম্পত্য কলহের জেরে সেই সংসারের বিচ্ছেদ ঘটে।
পরিবারের সদস্যদের দাবি, সম্প্রতি স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য চলছিল। শুক্রবার রাতে খাবার শেষে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হলে নিশি আলাদা একটি কক্ষে গিয়ে দরজা বন্ধ করে দেন। রাত ও সকালে পরিবারের সদস্যরা ডাকাডাকি করলেও তিনি সাড়া না দেওয়ায় পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়ে বাউফল থানার পুলিশ স্থানীয়দের সহায়তায় দরজা ভেঙে কক্ষের ভেতর থেকে বৈদ্যুতিক পাখার সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করে।
স্বামী মনিরুল ইসলাম ঢালী বলেন, রাতে সামান্য মনোমালিন্যের পর নিশি আলাদা কক্ষে গিয়ে দরজা বন্ধ করে দেন। ডাকাডাকি করেও সাড়া না পেয়ে তাঁরা পুলিশকে খবর দেন।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন সহকারী পুলিশ সুপার (বাউফল সার্কেল)। মরদেহটি ময়নাতদন্তের জন্য থানায় পাঠানো হয়েছে। বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত হলে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
প্রকাশক ও সম্পাদক, মোঃ জিল্লুর রহমান,০১৮৫৯-৬৬৭৬০২,০১৭০৭-৫০১৪১৪নি,র্বাহী সম্পাদক, মোঃ আঃ রাজ্জাক সরকার, বার্তা সম্পাদক, মোঃ রতন মন্ডল
প্রধান কার্যালয়ঃ মিরপুর ১২ ঢাকা ১২১৬,mail: jillumia87@gmail.com
Copyright © 2026 দুর্নীতির তালাশ টিম. All rights reserved.