গাইবান্ধায় মাদক ব্যবসার প্রতিবাদ করায় স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতের অভিযোগ
রানা ইস্কান্দার রহমান।
গাইবান্ধা জেলা প্রতিনিধি।
গাইবান্ধায় মাদক ব্যবসার প্রতিবাদ করায় জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা তারিকুজ্জামান তারেক ছুরিকাঘাতে আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। শুক্রবার (১০ জুলাই) এ ঘটনা ঘটে।
আহত তারেক অভিযোগ করেন, মাদকের বিরুদ্ধে কথা বলায় তাকে বার্মিজ ছুরি দিয়ে আঘাত করা হয়েছে। তিনি আরও অভিযোগ করেন, এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চললেও বিষয়টি নিয়ে থানার ওসি ও ডিবি ওসিকে জানানো হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।
তিনি জানান, পলাশপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ থেকে তার গলি হয়ে গাইবান্ধা ক্লিনিক পর্যন্ত এলাকায় মাদক ব্যবসা চলে। ঘটনার পর তিনি নিজের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন।
ঘটনার বিস্তারিত ও আইনগত ব্যবস্থা সম্পর্কে পুলিশের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে জানানো হবে।
প্রকাশক ও সম্পাদক, মোঃ জিল্লুর রহমান,০১৮৫৯-৬৬৭৬০২,০১৭০৭-৫০১৪১৪নি,র্বাহী সম্পাদক, মোঃ আঃ রাজ্জাক সরকার, বার্তা সম্পাদক, মোঃ রতন মন্ডল
প্রধান কার্যালয়ঃ মিরপুর ১২ ঢাকা ১২১৬,mail: jillumia87@gmail.com
Copyright © 2026 দুর্নীতির তালাশ টিম. All rights reserved.