সুন্দরবনে,র বনদস্যু ‘বড় জাহাঙ্গীর
বাহিনী’র ৩ দস্যুর আত্মসমর্পণ
বাগেরহাট প্রতিনিধি
সুন্দরবনের কোস্টগার্ডের ক্রমাগত অভিযান ও কঠোর নজরদারির মুখে পড়ে অবরুদ্ধ হয়ে অবশেষে আত্মসমর্পণ করেছে সুন্দরবনের কুখ্যাত ‘বড় জাহাঙ্গীর বাহিনী’র ৩ সক্রিয় সদস্য। এ সময় তারা নিজেদের ব্যবহৃত আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ গোলাবারুদ জমা দেয় এবং তাদের কাছে জিম্মি থাকা এক জেলেকে মুক্ত করে দেয়। বৃহস্পতিবার সকালে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
কোস্টগার্ড জানায়, সুন্দরবন অঞ্চলে কো গার্ডের কঠোর নজরদারি, গোয়েন্দা তৎপরতা এবং ধারাবাহিক অভিযানের কারণে দস্যু বাহিনীগুলো বর্তমানে পুরোপুরি কোণঠাসা হয়ে পড়েছে। টিকতে না পেরে এবং স্বাভাবিক জীবনে ফেরার লক্ষ্যে বুধবার (৮ জুলাই) বিকেল ৫টায় বাগেরহাট এলাকায় কোস্টগার্ডের কাছে ওই ৩ দস্যু আত্মসমর্পণ করে।
আত্মসমর্পণকারী বনদস্যু হলেন বাগেরহাটের মোংলা উপজেলার আলামিন হোসেন (৪০), সাতক্ষীরার তালা উপজেলার তৈবুর রহমান (২৪) এবং খুলনার কয়রা উপজেলার মনিরুজ্জামান মামুন (২০)।
আত্মসমর্পণকালে তারা কোস্টগার্ডের কাছে ২টি দেশীয় একনলা বন্দুক, ১টি দেশীয় পাইপগান, ৪০ রাউন্ড তাজা কার্তুজ ও ১টি ওয়াকিটকি জমা দেয়। একই সাথে তাদের হেফাজতে থাকা জিম্মি জেলেকেও কোস্ট গার্ডের কাছে হস্তান্তর করে।
সুন্দরবন অঞ্চলকে সম্পূর্ণ দস্যুমুক্ত করতে সরকারের দিকনির্দেশনায় বর্তমানে কোস্টগার্ডের নেতৃত্বে ‘অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন’ এবং ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ নামে দুটি বিশেষ ও সমন্বিত অভিযান পরিচালিত হচ্ছে।
কোস্টগার্ডের মিডিয়া উইং জানিয়েছে, চলতি বছরের ১২ ফেব্রয়ারী থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে এ পর্যন্ত সুন্দরবন অঞ্চল থেকে ৪৯টি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র, ১০ রাউন্ড তাজা গোলা, ৩১৬ রাউন্ড তাজা কার্তুজ, ১০৮ রাউন্ড ফাঁকা কার্তুজ এবং ১৯৪ রাউন্ড এয়ারগানের গোলা জব্দ করা হয়েছে। একই সাথে এখন পর্যন্ত৪২ জন বনদস্যুকে আটক করা হয়েছে এবং দস্যুদের কবল থেকে ৪১ জন জিম্মিকে জীবিত উদ্ধার করে স্বজনদের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।
এর আগে গত ২১ মে সুন্দরবনের আরেক কুখ্যাত ‘ছোট সুমন বাহিনী’র প্রধানসহ মোট ৭ জন সদস্য বিপুল পরিমাণ অস্ত্রসহ কোস্ট গার্ডের কাছে আত্মসমর্পণ করেছিল। ##
প্রকাশক ও সম্পাদক, মোঃ জিল্লুর রহমান,০১৮৫৯-৬৬৭৬০২,০১৭০৭-৫০১৪১৪নি,র্বাহী সম্পাদক, মোঃ আঃ রাজ্জাক সরকার, বার্তা সম্পাদক, মোঃ রতন মন্ডল
প্রধান কার্যালয়ঃ মিরপুর ১২ ঢাকা ১২১৬,mail: jillumia87@gmail.com
Copyright © 2026 দুর্নীতির তালাশ টিম. All rights reserved.