ভাঙ্গায় ৭৩জন দপ্তরির বেতন বোনাস আত্মসাতের অভিযোগে শিক্ষা অফিসারের অফিস ঘেরাও ও বিক্ষোভ, স্ট্যান্ড রিলিজ
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ
ভাঙ্গা উপজেলায় ৭৩টি প্রাইমারি স্কুলের দপ্তরির বেতন বোনাস আত্মসাৎ এর অভিযোগে প্রাথমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর হোসেনের অফিস ঘেরাও ও বিক্ষোভ করেছে ভুক্তভোগীরা।
উপজেলা প্রশাসনের আশ্বাসে বিক্ষোভকারীরা শান্ত হন।
বুধবার (৮ জুলাই) সকাল থেকে রিপোর্ট লেখা পর্যন্ত ফরিদপুরের ভাঙ্গা উপজেলার প্রাইমারি শিক্ষা অফিসের সামনে ৭৩ জন দপ্তরি ও ভুক্তভোগী শিক্ষকরা তাকে অবরুদ্ধ করে এ বিক্ষোভ করে।
জানা যায়, ভাঙ্গা উপজেলা প্রাইমারি শিক্ষা অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেনের বিরুদ্ধে ১২ জনকে ভুয়া নিয়োগ দিয়ে লক্ষ লক্ষ টাকা ঘুষ বাণিজ্য ও পাহাড় পরিমান অনিয়ম দুর্নীতির অভিযোগে তাকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে এমন খবর ছড়িয়ে পড়লে ৭৩ স্কুলের দপ্তরী ও নৈশ প্রহরীরা তাদের তিন মাসের বেতন আত্মসাৎ করে পালিয়ে যাওয়ার খবর ছড়িয়ে পড়ে, তখন তারা আজ বুধবার অফিস ঘেরাও করে অবরুদ্ধ ও বিক্ষোভ করতে থাকে।
অবস্থা বেগতিক দেখে উপজেলা প্রশাসন তাদেরকে আশ্বস্ত করার পর তারা শান্ত হন।
এ ঘটনায় মহেশ্বরদি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি ইব্রাহিম জানান, আমাদের ৭৩টি স্কুলের দপ্তরিদের তিন থেকে চার মাসের বেতন ও গত ঈদের বোনাসের টাকা, ১২ জন দপ্তরিকে ভুয়া নিয়োগ দিয়ে আমাদের বেতন তাদেরকে দিয়ে আত্মসাৎ করেছে জাহাঙ্গীর স্যার , একেক জনের নামে পিছনের তারিখ দিয়ে টাকা আত্মসাৎ করেছে। অথচ আমাদেরকে ৩ মাস ধরে মিথ্যা আশ্বাস দিয়ে রেখেছে। আমরা খবর নিয়ে দেখেছি আমাদের বেতনের টাকা সে আত্মসাৎ করে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে।
আমাদের টাকা না দেওয়া পর্যন্ত আমরা অফিসের সামনে থেকে সরে যাব না।
এদিকে ওই স্কুলের একজন সহকারী শিক্ষক সুমন মিয়া জানান, আমার মত অনেকের কাছ থেকে বদলির কথা বলে জাহাঙ্গীর স্যার ৩০ থেকে ৫০ হাজার টাকা করে নিয়েছে, আমরাও সেই টাকা ফেরত চাই।
অন্যদিকে রায়পাড়া স্কুলের দপ্তরি জাহিদ মাতুব্বর জানান, এর আগেও জাহাঙ্গীর স্যার আমাদের বেতনের টাকা, অনেক টালবাহানা করে দিয়েছে, এবারও আমাদেরকে বাজেট আসে নাই বলে মিথ্যা বলে বলে এ পর্যন্ত এনেছে এখন সে পালিয়ে গেলে আমাদের কি উপায় হবে?
আমরা তার বিচার চাই।
এদিকে মাস্টার আলমগীর হোসেন বলেন, এই দুর্নীতিবাজ শিক্ষা অফ
প্রকাশক ও সম্পাদক, মোঃ জিল্লুর রহমান,০১৮৫৯-৬৬৭৬০২,০১৭০৭-৫০১৪১৪নি,র্বাহী সম্পাদক, মোঃ আঃ রাজ্জাক সরকার, বার্তা সম্পাদক, মোঃ রতন মন্ডল
প্রধান কার্যালয়ঃ মিরপুর ১২ ঢাকা ১২১৬,mail: jillumia87@gmail.com
Copyright © 2026 দুর্নীতির তালাশ টিম. All rights reserved.