গাইবান্ধায় ১৫০ গ্রাম গাঁজাসহ এক ব্যক্তি গ্রেফতার
রানা ইস্কান্দার রহমান।
গাইবান্ধা জেলা প্রতিনিধি।
গাইবান্ধায় মাদকবিরোধী অভিযানে ১৫০ গ্রাম শুকনো গাঁজাসহ মোঃ নুরু মিয়া (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
মঙ্গলবার (৭ জুলাই ২০২৬) বিকেলে গাইবান্ধা পৌরসভার পুরাতন জেলখানার মোড় এলাকায় ট্রাফিক পুলিশ অফিস ভবনের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গাইবান্ধার পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন নুরু মিয়াকে আটক করে তল্লাশি চালালে তার পরিহিত চেক লুঙ্গির ডান কোচ থেকে সাদা পলিথিনে মোড়ানো ১৫০ গ্রাম শুকনো গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য ৩ হাজার টাকা।
গ্রেফতারকৃত নুরু মিয়া গাইবান্ধা সদর উপজেলার পশ্চিম রাধাকৃষ্ণপুর গ্রামের মৃত চয়েন উদ্দিনের ছেলে।
এ ঘটনায় গাইবান্ধা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। বর্তমানে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
প্রকাশক ও সম্পাদক, মোঃ জিল্লুর রহমান,০১৮৫৯-৬৬৭৬০২,০১৭০৭-৫০১৪১৪নি,র্বাহী সম্পাদক, মোঃ আঃ রাজ্জাক সরকার, বার্তা সম্পাদক, মোঃ রতন মন্ডল
প্রধান কার্যালয়ঃ মিরপুর ১২ ঢাকা ১২১৬,mail: jillumia87@gmail.com
Copyright © 2026 দুর্নীতির তালাশ টিম. All rights reserved.