জেসমিন নিহতের ঘটনায় দায়ী কে? অকালে ঝরে গেল তরতাজা প্রাণ! ব্যবস্থা গ্রহণের দাবি।
সরজমিন প্রতিবেদনঃ
গোবিন্দগঞ্জে অবৈধ ক্লিনিকে অপারেশনের সময় রাখাল বুরুজ ইউনিয়নের বিশপুকুর রাকিব হোসেন (সোনা)র স্ত্রী জেসমিন নিহত।ঘটনা ধামাচাপা দেয়ার অভি যোগ।এলাকাবাসী বিচার চায়। এলাকাবাসীর নিকট থেকে জানা গেছে অনেক টাকার বিনিময়ে ঘটনাটি কি ধামা চাপা দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।
পরিবারের পক্ষ থেকে এবং স্থানীয়রা জানান গত ২৯ শে জুন ২০২৬ মেয়েটিকে চিকিৎসার জন্য গোবিন্দগঞ্জ হাসপাতালে নেওয়ার পথে দালাল ব্যক্তি তাকে মডার্ন ক্লিনি ক এ নিয়ে যায়। এখানে অপারেশনের টেবিলে রোগী মৃত্যুর কোলে ঢলে পড়ে হলেও অভিযোগ উঠেছে। ধামাচাপা দেওয়ার জন্য
বিষয়টি তরিঘড়ি করে নিহত জেসমিন কে বগুড়ায় স্থানান্তর করে। গোবিন্দগঞ্জের
দক্ষিণ বাসস্ট্যান্ডে যেয়ে সজনরা জানতে পারে সে মারা গেছে। বিষয়টি দ্রুত নামাজ ধামাচাপা দেওয়ার জন্য থানা কর্তৃপক্ষকে না জানিয়ে দফারফা করেছে বলে তথ্য অনুসন্ধানে বেরিয়ে এসেছে। বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর এবং স্থানীয় অভিজ্ঞ মহলের দাবি আইনি প্রক্রিয়া না করিয়া কেন তাকে দাফন করা হলো এর রহস কি?
এলাকাবাসী জিজ্ঞাসা ঃ দুই সন্তানের জননী সুস্থ সবল জেসমিন বেগম (২৫) এর অকাল মৃত্যুর জন্য দেয় কে?
প্রথম সন্তান ছেলে এবং সদ্য জন্ম নেওয়া শিশু ফুটফুটে মেয়েটি কাকে মা বলে ডাকবে এটাও পরিবার এবং এলাকাবাসী জিজ্ঞাসা? ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু হয়েছে বলেও অভিযোগ উঠেছে।
দ্রুত তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়েছেন সর্বস্তরের জনগণ।
প্রকাশক ও সম্পাদক, মোঃ জিল্লুর রহমান,০১৮৫৯-৬৬৭৬০২,০১৭০৭-৫০১৪১৪নি,র্বাহী সম্পাদক, মোঃ আঃ রাজ্জাক সরকার, বার্তা সম্পাদক, মোঃ রতন মন্ডল
প্রধান কার্যালয়ঃ মিরপুর ১২ ঢাকা ১২১৬,mail: jillumia87@gmail.com
Copyright © 2026 দুর্নীতির তালাশ টিম. All rights reserved.