বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন; সড়ক উন্নয়ন ও নতুন ঘাটলা নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন।
মোঃ রাজিবুল ইসলাম রাজিব (ঢাকা ব্যুরো)
আজ ০৬ জুলাই (সোমবার) ২০২৬ খ্রি. নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলায় পরিবেশ সুরক্ষা ও টেকসই অবকাঠামো উন্নয়নের লক্ষ্যে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে "৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি"র আওতায় ‘One Student, One Tree’ প্রকল্পের শুভ উদ্বোধন করা হয়েছে। একই সাথে এলাকার জনগণের সুবিধার্থে গুরুত্বপূর্ণ সড়ক ও ঘাটলা নির্মাণ কাজের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করতে সোনারগাঁও স্টেডিয়াম মাঠে বর্ণিল আয়োজনে ‘One Student, One Tree’ কর্মসূচির উদ্বোধন করা হয়। প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ রঙিন বেলুন উড়িয়ে এই পরিবেশবান্ধব মহৎ উদ্যোগের সূচনা করেন। এরপর স্টেডিয়াম প্রাঙ্গণে বৃক্ষরোপণ করা হয় এবং স্থানীয় শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন বনজ গাছের চারা বিতরণ করা হয়।
পরবর্তীতে পিরোজপুর ইউনিয়নের গঙ্গানগর নিউটাউন থেকে গঙ্গানগর কবরস্থান পর্যন্ত ইউনিব্লক দ্বারা সড়ক উন্নয়ন কাজের ফলক উন্মোচন করা হয় এবং বৈদ্যের বাজার মাছ বাজার সংলগ্ন মেঘনা নদীর পাড়ে যাতায়াত ও পণ্য পরিবহনের সুবিধার্থে একটি আধুনিক ঘাটলা নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ -০৩ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আজহারুল ইসলাম মান্নান মহোদয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব রায়হান কবির, জেলা প্রশাসক, নারায়ণগঞ্জ মহোদয় এবং অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী মহোদয়।
প্রকাশক ও সম্পাদক, মোঃ জিল্লুর রহমান,০১৮৫৯-৬৬৭৬০২,০১৭০৭-৫০১৪১৪নি,র্বাহী সম্পাদক, মোঃ আঃ রাজ্জাক সরকার, বার্তা সম্পাদক, মোঃ রতন মন্ডল
প্রধান কার্যালয়ঃ মিরপুর ১২ ঢাকা ১২১৬,mail: jillumia87@gmail.com
Copyright © 2026 দুর্নীতির তালাশ টিম. All rights reserved.