আজ ০৬ জুলাই, ২০২৬, গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নে World Food Programme (WFP) ও গণ উন্নয়ন কেন্দ্রের সহযোগিতায় ও কঞ্চিপাড়া দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে প্রত্যন্ত অঞ্চলে বন্যা সতর্কীকরণ বার্তা প্রচার এবং বন্যা পূর্ব প্রস্তুতি ও সাড়াদান মহড়া অনুষ্ঠিত হয়। উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলার জেলা প্রশাসক জনাব মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা। এসময় বন্যা পূর্ব সতর্কীকরণের অংশ হিসেবে পারিবারিক প্রস্তুতি, উঠান বৈঠক, বন্যা আক্রান্তদের দ্রুত সরিয়ে নেওয়া, বন্যার সময় অসুস্থ ব্যক্তি ও গবাদি পশু স্থানান্তর বিষয়ে মহড়া অনুষ্ঠিত হয়। উক্ত মহড়ায় এলাকাবাসীসহ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যগণ অংশগ্রহণ করে তাদের প্রস্তুতি প্রদর্শন করেন।
প্রকাশক ও সম্পাদক, মোঃ জিল্লুর রহমান,০১৮৫৯-৬৬৭৬০২,০১৭০৭-৫০১৪১৪নি,র্বাহী সম্পাদক, মোঃ আঃ রাজ্জাক সরকার, বার্তা সম্পাদক, মোঃ রতন মন্ডল
প্রধান কার্যালয়ঃ মিরপুর ১২ ঢাকা ১২১৬,mail: jillumia87@gmail.com
Copyright © 2026 দুর্নীতির তালাশ টিম. All rights reserved.