ওসি শরীফের বি'রু'দ্ধে ব্যবস্থা নিতে আইজিপিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নি'র্দেশ..!
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সদরঘাট থানা হতে সদ্য ক্লোজড হওয়া এবং কর্ণফুলী থানার সাবেক ওসি মুহাম্মদ শরীফের বিরুদ্ধে সংবাদমাধ্যমে প্রকাশিত বিভিন্ন অভিযোগের বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়ে পুলিশ মহাপরিদর্শককে (আইজিপি) চিঠি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
গত ৫ জুলাই জারি করা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-২ শাখার উপ সচিব নাসরীন সুলতানা স্বাক্ষরিত এক পত্রে এ নির্দেশনা দেওয়া হয়। চিঠিতে বলা হয়, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর আধা-সরকারি পত্রের পরিপ্রেক্ষিতে বিষয়টি পর্যালোচনা করা হয়েছে।
এতে উল্লেখ করা হয়, ওসি মুহাম্মদ শরীফের বিরুদ্ধে সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন ও সংশ্লিষ্ট তথ্য-উপাত্তে দুর্নীতি, চাঁদাবাজি, অবৈধ আর্থিক লেনদেন, জ্ঞাত আয়ের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ সম্পদ অর্জন, প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার এবং ব্যক্তিগত ও গোষ্ঠীগত স্বার্থ হাসিলের মতো গুরুতর অভিযোগ পাওয়া গেছে।
এসব অভিযোগের বিষয়ে উপযুক্ত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে গৃহীত কার্যক্রম সম্পর্কে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করতে পুলিশ মহাপরিদর্শককে নির্দেশনা দেওয়া হয়েছে।
প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে চিঠির অনুলিপি পাঠানো হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রীর একান্ত সচিব, সিনিয়র সচিবের একান্ত সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয় পুলিশ -১ অধিশাখার যুগ্ম সচিব এর কাছে।
এদিকে, মন্ত্রণালয়ের নির্দেশনার পর সদরঘাট থানায় যোগদানের মাত্র ১৭ দিনের মাথায় ওসি মুহাম্মদ শরীফকে সিএমপির লাইনওয়ারে ক্লোজড করা হয়েছে।
রোববার (৫ জুলাই) সিএমপির ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার ওয়াহিদুল হক চৌধুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়। এর আগে গত ১৮ জুন সিএমপির এস্টেট অ্যান্ড বিল্ডিং শাখার পরিদর্শক মুহাম্মদ শরীফকে সদরঘাট থানার ওসি হিসেবে পদায়ন করা হয়েছিল।
পুলিশ সূত্র জানায়, ২০২৫ সালের ১৪ ডিসেম্বর তিনি সিটিএসবির নিরস্ত্র পুলিশ পরিদর্শক পদ থেকে এস্টেট অ্যান্ড বিল্ডিং শাখার পরিদর্শক হিসেবে বদলি হন। এর আগে তিনি গোয়েন্দা পুলিশ (ডিবি) থেকে কর্ণফুলী থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করেন।
সেই সময়ও তার বিরুদ্ধে দুর্নীতি, চাঁদাবাজি, অবৈধ আর্থিক লেনদেন, জ্ঞাত আয়ের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ সম্পদ অর্জন, প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার এবং ব্যক্তিগত স্বার্থ হাসিলের অভিযোগ বিভিন্ন জাতীয় ও স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত হয়েছিল। তবে এসব অভিযোগের বিষয়ে তার বক্তব্য বা তদন্তের চূড়ান্ত ফলাফল তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
প্রকাশক ও সম্পাদক, মোঃ জিল্লুর রহমান,০১৮৫৯-৬৬৭৬০২,০১৭০৭-৫০১৪১৪নি,র্বাহী সম্পাদক, মোঃ আঃ রাজ্জাক সরকার, বার্তা সম্পাদক, মোঃ রতন মন্ডল
প্রধান কার্যালয়ঃ মিরপুর ১২ ঢাকা ১২১৬,mail: jillumia87@gmail.com
Copyright © 2026 দুর্নীতির তালাশ টিম. All rights reserved.