পল্লী সঞ্চয় ব্যাংকের শ্রেষ্ঠ মাঠ সহকারী হিসেবে প্রশংসিত মোঃ রাসেল সিকদার
পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ
দুমকি উপজেলা শাখার পল্লী সঞ্চয় ব্যাংকের একজন দক্ষ, পরিশ্রমী ও সৎ মাঠ সহকারী হিসেবে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন মোঃ রাসেল সিকদার। নিয়মিত সদস্যসেবা ঋণ আদায় ও সঞ্চয় কার্যক্রমে অসাধারণ সাফল্যের মাধ্যমে তিনি শাখার অন্যতম সেরা মাঠকর্মী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।
শাখা সুএে জানা গেছে, মোঃ রাসেল সিকদারের অধীনে বর্তমানে ৬শত জন সদস্য এবং ১৮টি কেন্দ্র পরিচালিত হচ্ছে। তার সংগ্রহ (কালেকশন) এর পরিমাণ ১ কোটি ২১ লাখ টাকা এছাড়া শাখার ১১ জন মাঠসহকারীর মধ্যে তিনি নিয়মিতভাবে প্রথম স্হান অধিকার করে সর্বোচ্চ কালেকশন করে আসছেন ২য় স্হান অধিকার করেন,মোঃ ফেরদৌস ৩য় স্হান অধিকার করেন, মোঃ সাদ্দাম হোসেন।
এ বিষয়ে শাখা ব্যবস্হাপক সঙ্গে কথা হলে, তিনি দৈনিক দুর্নীতি তালাশ টিম পএিকার সংবাদ কর্মীকে বলেন," মোঃ রাসেল সিকদার অত্যন্ত দায়িত্বশীল, কর্মঠ ও সৎ একজন মাঠ সহকারী। তিনি নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে তার সুসম্পর্ক এবং সময়মতো সেবা প্রদানের কারনে তিনি ধারাবাহিক ভাবে ভালো ফলাফল অর্জন করেছেন। তার এই সাফল্য অন্য মাঠ সহকারীদের জন্যও অনুপ্রেরণা। '"
স্হানীয় সদস্যরাও জানান, রাসেল সিকদার আমাদের এলাকার ছেলে সবসময় সদস্যদের পাশে থেকে প্রয়োজনীয় পরামর্শ ও সেবা দিয়ে থাকেন। তার কর্মদক্ষতা ও আন্তরিকতার কারণে সদস্যদের মধ্যে আস্হা ও সন্তুষ্টি বৃদ্ধি পেয়েছে।
পল্লী সঞ্চয় ব্যাংকের সেবার মান উন্নয়ন ও আর্থিক কার্যক্রমকে আরও গতিশীল করতে মোঃ রাসেল সিকদারের মতো নিবেদিতপ্রাণ কর্মকর্তাদের ভূমিকা গুরুত্বপূর্ণ বলে মনে করেছেন সংশ্লিষ্টরা
০৬/০৭/২০২৬
প্রকাশক ও সম্পাদক, মোঃ জিল্লুর রহমান,০১৮৫৯-৬৬৭৬০২,০১৭০৭-৫০১৪১৪নি,র্বাহী সম্পাদক, মোঃ আঃ রাজ্জাক সরকার, বার্তা সম্পাদক, মোঃ রতন মন্ডল
প্রধান কার্যালয়ঃ মিরপুর ১২ ঢাকা ১২১৬,mail: jillumia87@gmail.com
Copyright © 2026 দুর্নীতির তালাশ টিম. All rights reserved.