গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য অ্যাম্বুলেন্স বরাদ্দ পেলেন এমপি লিংকন
গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য একটি নতুন অ্যাম্বুলেন্স বরাদ্দ দেওয়া হয়েছে। স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকনের উদ্যোগে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ থেকে এ অ্যাম্বুলেন্সটি বরাদ্দ প্রদান করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাসুদুর রহমান। তিনি জানান, নতুন অ্যাম্বুলেন্সটি চালু হলে জরুরি রোগী পরিবহনে স্বাস্থ্যসেবার মান আরও উন্নত হবে এবং উপজেলার সাধারণ মানুষ দ্রুত চিকিৎসাসেবা পেতে সুবিধা পাবেন।
এদিকে, অ্যাম্বুলেন্স বরাদ্দ পাওয়ায় স্থানীয় জনগণ ও স্বাস্থ্যসেবা সংশ্লিষ্টরা সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তারা আশা করছেন, নতুন এই সংযোজনের মাধ্যমে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার পরিধি আরও বৃদ্ধি পাবে।
প্রকাশক ও সম্পাদক, মোঃ জিল্লুর রহমান,০১৮৫৯-৬৬৭৬০২,০১৭০৭-৫০১৪১৪নি,র্বাহী সম্পাদক, মোঃ আঃ রাজ্জাক সরকার, বার্তা সম্পাদক, মোঃ রতন মন্ডল
প্রধান কার্যালয়ঃ মিরপুর ১২ ঢাকা ১২১৬,mail: jillumia87@gmail.com
Copyright © 2026 দুর্নীতির তালাশ টিম. All rights reserved.