দিঘলকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠনে অনিয়মের অভিযোগ আইন-শৃঙ্খলার অবনতির আশঙ্কা
গাইবান্ধার পলাশবাড়ী থানাধীন ১নং কিশোরগাড়ী ইউনিয়নের দিঘলকান্দি গ্রামে অবস্থিত 'দিঘলকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়'-এর ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে চরম উত্তেজনা ও গোলযোগ সৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে । বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে সাধারণ অভিভাবকদের বাদ দিয়ে নিজের মনগড়ামতো এবং এলাকার কিছু প্রভাবশালী দুষ্কৃতকারী ব্যক্তিদের নিয়ে কমিটি গঠনের জোর প্রচেষ্টার অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী অভিভাবকবৃন্দের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার (UNO), পলাশবাড়ী বরাবর লিখিত একটি অভিযোগ পত্রের মাধ্যমে জানা গেছে, বেশ কিছুদিন ধরেই বিদ্যালয়টির ম্যানেজিং কমিটি গঠন নিয়ে এলাকায় অসন্তোষ ও গোলযোগ চলছে। অভিযোগপত্রে বলা হয়েছে, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাধারণ অভিভাবকদের কোনো মতামত না নিয়ে বা তাদের কিছু না জানিয়ে, সম্পূর্ণ নিজস্ব খেয়ালখুশিমতো এবং এলাকার কিছু প্রভাবশালী ও দুষ্কৃতকারী ব্যক্তির যোগসাজশে পকেট কমিটি গঠনের চেষ্টা চালাচ্ছেন।
সাধারণ অভিভাবকদের দাবি, প্রকৃত অভিভাবকদের মতামত ও অংশগ্রহণ ব্যতীত প্রধান শিক্ষক যদি একতরফাভাবে এই কমিটি গঠন করেন, তবে এলাকায় উভয় পক্ষের মধ্যে বড় ধরনের দাঙ্গা-হাঙ্গামাসহ আইন-শৃঙ্খলার চরম অবনতি ঘটতে পারে। বিদ্যালয় ও এলাকার শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সাধারণ অভিভাবকরা এই অনিয়মের তীব্র প্রতিবাদ জানিয়েছেন।
এমতাবস্থায়, বিদ্যালয়ের সুষ্ঠু পরিবেশ এবং আইন-শৃঙ্খলা রক্ষা করার স্বার্থে বিষয়টি সরেজমিনে তদন্তপূর্বক প্রয়োজনীয় ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য অভিভাবকবৃন্দের পক্ষ থেকে মো: লাল মিয়া, মো: আতোয়ার এবং মো: জাকিরুলসহ অন্যান্যরা উপজেলা নির্বাহী অফিসারের নিকট আকুল আবেদন জানিয়েছেন।
অনুলিপি প্রদানের মাধ্যমে বিষয়টি পলাশবাড়ী উপজেলা শিক্ষা অফিসারকেও সদয় অবগতির জন্য জানানো হয়েছে এবং আবেদনটি গত ০২/০৭/২৫ইং তারিখে সংশ্লিষ্ট দপ্তরে রিসিভ করা হয়েছে বলে নথিসূত্রে নিশ্চিত হওয়া গেছে।
এলাকাবাসী ও সাধারণ অভিভাবক মহল এখন এই বিষয়ে প্রশাসনের দ্রুত ও নিরপেক্ষ হস্তক্ষেপের অপেক্ষায় রয়েছেন।
প্রকাশক ও সম্পাদক, মোঃ জিল্লুর রহমান,০১৮৫৯-৬৬৭৬০২,০১৭০৭-৫০১৪১৪নি,র্বাহী সম্পাদক, মোঃ আঃ রাজ্জাক সরকার, বার্তা সম্পাদক, মোঃ রতন মন্ডল
প্রধান কার্যালয়ঃ মিরপুর ১২ ঢাকা ১২১৬,mail: jillumia87@gmail.com
Copyright © 2026 দুর্নীতির তালাশ টিম. All rights reserved.