ভাড়াটিয়া সেজে বাড়ী দখলের অপচেষ্টার অভিযোগ এনে সংবাদ সম্মেলন।
রুবাইদ হাসান ও খাদিজাতুল কুবরা লিজা দম্পতির বিরুদ্ধে ভাড়াটিয়া সেজে বাড়ী দখলের অপচেষ্টার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন শহরের ঈদগাহ বস্তির বাসিন্দা সোনিয়া সোহেলী জিমি।
প্রতিকার চেয়ে আজ ৩ রা জুলাই শুক্রবার সকাল সাাড়ে ১০ টায় দিনাজপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে সোনিয়া সোহেলী জিমি লিখিত বক্তব্যে বলেন, শহরের ঈদগাহবস্তী এলাকায় আমার পৈত্রিক বাড়ী পদ্মা ভিলায় নওগাঁ জেলার বাসিন্দা রুবাইদ হাসান ও খাদিজাতুল কুবরা লিজা দম্পতি ভাড়া নেন। ভাড়া নেওয়ার সময় জামানত ৫ হাজার এবং চলতি মাসের ভাড়া ৫ হাজার টাকা , ২২ দিনের ভাড়া ৩৭০০ টাকা পরিশোধ করবেন। কিন্তু ৯ জুন নির্ধারীত সময় পেরিয়ে গেলেও ভাড়া - জামানত কোনটাই পরিশোধ করেননি। ১০ জুন ভাড়ার টাকা চাইতে গেলে আমাদের সঙ্গে দুব্যবহার করে। পরে কাল্পনিক অভিযোগ এনে থানায় আমাদের বিরুদ্ধে জিডি করে।
পারিবারিক সিদ্বান্ত অনুযায়ী তাদের বাড়ী ছেড়ে দিতে বলা হয়। পরিবারের নিরাপত্তার কথা চিন্তা করে থানায় জিডি করা হয়।
এর পরে এলাকাবাসীকে সঙ্গে নিয়ে ২১ জুন ভাড়ার টাকা ছাড়াই বাড়ী ছেড়ে দেওয়ার অনুরোধ করি। রুবাইদ হাসান ও খাদিজাতুল কুবরা লিজা দম্পতি বাড়ী না ছাড়ার হুমকী দিয়ে উল্টো আমাদের বিরুদ্ধে থানায় নুতন করে অভিযোগ দায়ের করে।
১ লা জুলাই বাড়ী ছেড়ে দেওয়ার কোন উদ্যোগ নেননি। বাড়ী ছেড়ে দেওয়ার জন্য আবারো বলা হলে তারা বাড়ীর সদর গেটে নিজেদের মালামালা বের করে এলাকার মানুষের চলাচলে বিঘ্ন সৃষ্টি করে।
সোনিয়া সোহেলী জিমি সংবাদ সম্মেলনে অভিযোগ করেন রুবাইদ হাসান ও খাদিজাতুল কুবরা লিজা দম্পতি এর আগেও ঈদগাহবস্তী এলাকায় ৩/৪টি বাসা ভাড়া নিয়ে দখলের চেষ্টা করেন। তাদের বিরুদ্ধে বিভিন্ন পরিচয় দিয়ে মানুষকে হযরানীর অভিযোগ রয়েছে।
আমরা জেলা প্রশাসন ও পুলিশ বিভাগের কাছে সুষ�
প্রকাশক ও সম্পাদক, মোঃ জিল্লুর রহমান,০১৮৫৯-৬৬৭৬০২,০১৭০৭-৫০১৪১৪নি,র্বাহী সম্পাদক, মোঃ আঃ রাজ্জাক সরকার, বার্তা সম্পাদক, মোঃ রতন মন্ডল
প্রধান কার্যালয়ঃ মিরপুর ১২ ঢাকা ১২১৬,mail: jillumia87@gmail.com
Copyright © 2026 দুর্নীতির তালাশ টিম. All rights reserved.