নওগাঁয় ৭৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
মোঃ ওলিউল্লাহ্ বিভাগীয় ব্যুরো চীফ ( রাজশাহী )
নওগাঁয় বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সকালে নওগাঁ সদর মডেল থানা পুলিশের একটি বিশেষ অভিযানে শহরের নওজোয়ান মাঠের সামন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত যুবকের নাম মোঃ সারওয়ার ওরফে শাওন (২৯)। তিনি নওগাঁর সাপাহার উপজেলার করল ডাঙ্গা গ্রামের মোঃ ময়েজ উদ্দিনের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আজ সকালে নওগাঁ সদর মডেল থানার একটি চৌকস দল শহরের নওজোয়ান মাঠ এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন হিসেবে শাওনকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৭৫ (পঁচাত্তর) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
নওগাঁ সদর মডেল থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। মাদকের বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
প্রকাশক ও সম্পাদক, মোঃ জিল্লুর রহমান,০১৮৫৯-৬৬৭৬০২,০১৭০৭-৫০১৪১৪নি,র্বাহী সম্পাদক, মোঃ আঃ রাজ্জাক সরকার, বার্তা সম্পাদক, মোঃ রতন মন্ডল
প্রধান কার্যালয়ঃ মিরপুর ১২ ঢাকা ১২১৬,mail: jillumia87@gmail.com
Copyright © 2026 দুর্নীতির তালাশ টিম. All rights reserved.