দিনাজপুরে মো. জেদান আল মুসার নির্দেশনায় ডাকাত চক্রের ৪ সদস্য গ্রেফতার...!
--------------------------------------
মোঃ নাফিস হাসনাইন,
দিনাজপুর জেলা প্রতিনিধ,
মো –০১৯১৬১২১৫০৫,
তাং –০১/০৭/২০২৬।
গত ৩০শে জুন,রোজ মঙ্গলবার দিনাজপুরে বিশেষ অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাতচক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
দিনাজপুর জেলার পুলিশ সুপার মো. জেদান আল মুসা, পিপিএম-এর নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. রফিকুল আলম ও অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) সুমন রঞ্জন সরকার-এর সার্বিক তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ মুহাম্মদ আলমগীর, পিপিএম-এর নেতৃত্বে একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (৩০ জুন) সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে দিনাজপুর কোতোয়ালি থানাধীন বাহাদুর বাজার স্টেশন রোড
এলাকার হোটেল রাজের তৃতীয় তলার ৩০৬ নম্বর কক্ষে অভিযান পরিচালনা করে।
অভিযানে গ্রেপ্তার করা হয় ১/মো. সোহানুল ইসলাম (৪০), কাশিয়ানী, গোপালগঞ্জ,২/মো. খলিল (৩০), ভোলা সদর, ভোলা,৩/বরুন বালা (৪৩), কোটালিপাড়া, গোপালগঞ্জ,৪/মো. দুলাল মিয়া (৪০), মিঠাপুকুর, রংপুর। অভিযানে উদ্ধার করা হয় ১টি NISSAN Double Cabin Carry Boy পিকআপ,৫টি মোবাইল ফোন,১টি কর্ডলেস ড্রিল মেশিন,২টি কর্ডলেস অ্যাঙ্গেল গ্রাইন্ডার,১১টি কাটিং ডিস্ক,৪টি শিট মেটাল কাটার,বিভিন্ন ধরনের রেঞ্চ, স্ক্রু ড্রাইভার, টেস্টার, হেক্স-কি ও ড্রিল বিট,১০টি চাবির থোকায় মোট ৬৭টি বিভিন্ন ধরনের চাবি,৭টি স্টেইনলেস স্টিলের তালা,২টি লিথিয়াম-আয়ন ব্যাটারি চার্জার,৬টি জাম্পার কেবল,মাল্টিপ্লাগ, ক্রোবার, লোহার পাইপ ও এল-আকৃতির লোহার রড,৩টি ভুয়া প্রতিষ্ঠানের পরিচয়পত্র,১টি ব্যাক প্যাক,২টি রিফ্লেকটিভ সেফটি ভেস্ট সহ পিকআপে ব্যবহৃত ‘জরুরি বিদ্যুৎ’ ও ‘জরুরি টাওয়ারের কাজে নিয়োজিত’ লিখা ভুয়া লেমিনেটেড ডিসপ্লে।
পুলিশ জানায় গ্রেপ্তারকৃতরা দেশের বিভিন্ন এলাকায় মোবাইল টাওয়ারের পাওয়ার হাউসে সংরক্ষিত ব্যাটারি ও অন্যান্য মূল্যবান সরঞ্জাম লুটের সঙ্গে জড়িত। অপরাধ সংঘটনের সময় তারা নিজেদের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রকৌশলী, টেকনিশিয়ান ও চালক পরিচয় দিয়ে ভুয়া পরিচয়পত্র ব্যবহার করতেন।
পুলিশ আরও জানান যে চক্রটির বেশ কয়েকজন সদস্য পলাতক রয়েছে বিধায় এখনো তাদের গ্রেপ্তারঅভিযান অব্যাহত রয়েছে এবং গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
প্রকাশক ও সম্পাদক, মোঃ জিল্লুর রহমান,০১৮৫৯-৬৬৭৬০২,০১৭০৭-৫০১৪১৪নি,র্বাহী সম্পাদক, মোঃ আঃ রাজ্জাক সরকার, বার্তা সম্পাদক, মোঃ রতন মন্ডল
প্রধান কার্যালয়ঃ মিরপুর ১২ ঢাকা ১২১৬,mail: jillumia87@gmail.com
Copyright © 2026 দুর্নীতির তালাশ টিম. All rights reserved.