জামালপুরে জেলা লিগ্যাল এইড কমিটির প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
শফিকুল ইসলাম জামালপুর জেলা প্রতিনিধি
জামালপুর জেলা লিগ্যাল এইড কমিটির উদ্যোগে আদালত সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুরের মাননীয় সিনিয়র জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান জনাব মোঃ রেজাউল করিম। তিনি তাঁর বক্তব্যে বলেন, রাষ্ট্রীয় আইনগত সহায়তা কার্যক্রমকে আরও কার্যকর ও জনবান্ধব করতে আদালত সংশ্লিষ্ট সকল কর্মকর্তা-কর্মচারীকে আন্তরিকতা, দক্ষতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। বিচারপ্রার্থীদের দ্রুত ও মানসম্মত সেবা নিশ্চিত করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মহোদয়। এছাড়াও কর্মশালায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ও দায়রা জজবৃন্দ এবং জেলা লিগ্যাল এইড অফিসার জনাব এ. কে. এম. ছিফাতুল্লাহ্। কর্মশালায় জেলা ও দায়রা জজ আদালত এবং চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নাজির, বেঞ্চ সহকারী ও জারিকারকবৃন্দ অংশগ্রহণ করেন।
কর্মশালায় রাষ্ট্রীয় আইনগত সহায়তা কার্যক্রমের বিভিন্ন দিক, আদালতের প্রশাসনিক কার্যক্রমে সমন্বয়, বিচারপ্রার্থীদের সেবার মানোন্নয়ন এবং দায়িত্ব পালনে পেশাগত দক্ষতা বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে কার্যকর সেবাপ্রদান, সময়ানুবর্তিতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা অর্জিত জ্ঞান বাস্তব কাজে প্রয়োগের মাধ্যমে আদালতের সেবার মান আরও উন্নত করার প্রত্যয় ব্যক্ত করেন। উপস্থিত সকলেই এ ধরনের প্রশিক্ষণ নিয়মিত আয়োজনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
প্রকাশক ও সম্পাদক, মোঃ জিল্লুর রহমান,০১৮৫৯-৬৬৭৬০২,০১৭০৭-৫০১৪১৪নি,র্বাহী সম্পাদক, মোঃ আঃ রাজ্জাক সরকার, বার্তা সম্পাদক, মোঃ রতন মন্ডল
প্রধান কার্যালয়ঃ মিরপুর ১২ ঢাকা ১২১৬,mail: jillumia87@gmail.com
Copyright © 2026 দুর্নীতির তালাশ টিম. All rights reserved.