রানীনগরে ৪০ লিটার চোলাই মদসহ একজন গ্রেপ্তার
মোঃ ওলিউল্লাহ্ বিভাগীয় ব্যুরো চীফ ( রাজশাহী )
নওগাঁর রানীনগর থানা পুলিশের একটি বিশেষ অভিযানে ৪০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রানীনগর থানা পুলিশের একটি চৌকস দল আজ (৩০ জুন, ২০২৬) একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে মাদক কেনাবেচার সময় হাতেনাতে ৪০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয় এবং এ ঘটনায় জড়িত একজন আসামিকে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে রানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এই অভিযান চালানো হয়েছে। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে রানীনগর থানায় মামলা নং-১৭, তারিখ: ৩০/০৬/২০২৬ দায়ের করা হয়েছে। মামলাটিতে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) সারণির ২৪(খ)/৩৮/৪১ ধারা মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
মাদক বিরোধী এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে থানা পুলিশ নিশ্চিত করেছে।
প্রকাশক ও সম্পাদক, মোঃ জিল্লুর রহমান,০১৮৫৯-৬৬৭৬০২,০১৭০৭-৫০১৪১৪নি,র্বাহী সম্পাদক, মোঃ আঃ রাজ্জাক সরকার, বার্তা সম্পাদক, মোঃ রতন মন্ডল
প্রধান কার্যালয়ঃ মিরপুর ১২ ঢাকা ১২১৬,mail: jillumia87@gmail.com
Copyright © 2026 দুর্নীতির তালাশ টিম. All rights reserved.