অদ্য ৩০ জুন ২০২৬ খ্রি. নওগাঁ জেলার সম্মানিত পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম মহোদয় জেলার বাস-ট্রাক টার্মিনাল, এজেন্ট (দালাল) অফিস এবং সংশ্লিষ্ট এলাকাসমূহ সরেজমিনে পরিদর্শন করেন।
মোঃ ওলিউল্লাহ্ বিভাগীয় ব্যুরো চীফ ( রাজশাহী )
পরিদর্শনকালে তিনি পরিবহন মালিক, শ্রমিক, চালক ও সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন এবং সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা, যানজট নিরসন, যাত্রীসেবার মানোন্নয়ন এবং নিরাপদ পরিবহন ব্যবস্থা নিশ্চিত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। তিনি গুরুত্বপূর্ণ সড়ক ও বাসস্ট্যান্ডে যানবাহনের সুশৃঙ্খল চলাচল নিশ্চিত করা, যেখানে-সেখানে যানবাহন দাঁড় করানো থেকে বিরত থাকা, নির্ধারিত স্থানে যাত্রী ওঠানামা করানো এবং ট্রাফিক আইন কঠোরভাবে অনুসরণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
পুলিশ সুপার মহোদয় বলেন, জনগণকে নিরাপদ, স্বস্তিদায়ক ও মানসম্মত পরিবহনসেবা প্রদান করা সংশ্লিষ্ট সকলের নৈতিক ও সামাজিক দায়িত্ব। তিনি পরিবহন সংশ্লিষ্ট সকলকে যাত্রীদের সঙ্গে ভদ্র, সম্মানজনক ও মানবিক আচরণ করার আহ্বান জানান। পাশাপাশি অতিরিক্ত ভাড়া আদায়, যাত্রী হয়রানি, অসৌজন্যমূলক আচরণ এবং আইনবহির্ভূত যেকোনো কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশনা প্রদান করেন।
তিনি আরও বলেন, সড়ক দুর্ঘটনা ও যানজট কমাতে চালকদের ট্রাফিক আইন মেনে চলা, নির্ধারিত গতিসীমা অনুসরণ করা, ফিটনেসবিহীন যানবাহন পরিচালনা থেকে বিরত থাকা এবং সর্বোচ্চ সতর্কতা ও দায়িত্বশীলতার সঙ্গে যানবাহন পরিচালনা করা অত্যন্ত জরুরি। একটি নিরাপদ, শৃঙ্খলাবদ্ধ ও জনবান্ধব সড়ক ব্যবস্থা গড়ে তুলতে পরিবহন মালিক-শ্রমিক, চালক, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সাধারণ মানুষের সম্মিলিত প্রচেষ্টার কোনো বিকল্প নেই বলেও তিনি উল্লেখ করেন।
এ সময় উপস্থিত সিএনজি চালকরা ট্রাফিক আইন মেনে চলা, সড়কে শৃঙ্খলা বজায় রাখা, নির্ধারিত স্থানে যাত্রী ওঠানামা নিশ্চিত করা এবং নিরাপদ সড়ক গড়ে তুলতে নওগাঁ জেলা পুলিশের সঙ্গে সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।
প্রকাশক ও সম্পাদক, মোঃ জিল্লুর রহমান,০১৮৫৯-৬৬৭৬০২,০১৭০৭-৫০১৪১৪নি,র্বাহী সম্পাদক, মোঃ আঃ রাজ্জাক সরকার, বার্তা সম্পাদক, মোঃ রতন মন্ডল
প্রধান কার্যালয়ঃ মিরপুর ১২ ঢাকা ১২১৬,mail: jillumia87@gmail.com
Copyright © 2026 দুর্নীতির তালাশ টিম. All rights reserved.