গাইবান্ধায় জমি বিরোধের জেরে বাড়িতে হামলা, ইট-পাটকেল নিক্ষেপ; আতঙ্কে পরিবার: থানায় জিডি
গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধা পৌরসভা এলাকার টিএ রোড কালিবাড়ীপাড়া এলাকায় জায়গা-জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক পরিবারের ওপর হামলা, মারধর, ইট-পাটকেল নিক্ষেপ এবং মিথ্যা মামলায় হয়রানির হুমকির অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে। এ ঘটনায় এক শিশু আহত হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। নিরাপত্তাহীনতায় ভুগে ভুক্তভোগী স্বরনী ইসলাম (২৭) গাইবান্ধা সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
জিডি সূত্রে জানা যায়, গাইবান্ধা সদর উপজেলার সফিকুল ইসলামের কন্যা স্বরনী ইসলামের পরিবারের সঙ্গে গাইবান্ধা পৌরসভার টিএ রোড কালিবাড়ীপাড়া এলাকার প্রতিবেশী নূর মোহাম্মদ ড্যানো (৪০), হাসানুজ্জামান হাসু (৪০), সুরভী বেগম (৩০) ও রুবিনা বেগম (৩২)-এর দীর্ঘদিন ধরে জায়গা-জমি নিয়ে বিরোধ চলে আসছে। অভিযোগ রয়েছে, এ বিরোধের জেরে অভিযুক্তরা বিভিন্ন সময় স্বরনী ইসলাম ও তাঁর পরিবারের সদস্যদের ভয়ভীতি প্রদর্শন এবং নানা ধরনের হয়রানি করে আসছিলেন।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, গত ২৬ জুন ২০২৬ দুপুরে অভিযুক্তরা স্বরনী ইসলামের পরিবারের বসতবাড়ির সামনে এসে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। একপর্যায়ে তারা মারধর, বসতবাড়িতে হামলা এবং ইট-পাটকেল নিক্ষেপ করেন। অভিযোগ অনুযায়ী, নূর মোহাম্মদ ড্যানো ও তাঁর ভাই পিয়া ইট-পাটকেল নিক্ষেপে অংশ নেন। এতে পরিবারের এক শিশু আহত হয়।
এছাড়া অভিযুক্তরা বসতবাড়িতে তালা ঝুলিয়ে দেওয়া এবং মিথ্যা মামলা দিয়ে পরিবারটিকে ঘরছাড়া করার হুমকিও দেন বলে জিডিতে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনার পর থেকে স্বরনী ইসলাম ও তাঁর পরিবার চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন। ভবিষ্যতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে এবং আইনগত সুরক্ষা নিশ্চিত করতে তিনি গাইবান্ধা সদর থানায় জিডি নং-১৭৫৪ দায়ের করেছেন।
গাইবান্ধা সদর থানা সূত্রে জানা গেছে, অভিযোগটি আমলে নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
#GaibandhaNews #Gaibandha #জিডি #মামলা
প্রকাশক ও সম্পাদক, মোঃ জিল্লুর রহমান,০১৮৫৯-৬৬৭৬০২,০১৭০৭-৫০১৪১৪নি,র্বাহী সম্পাদক, মোঃ আঃ রাজ্জাক সরকার, বার্তা সম্পাদক, মোঃ রতন মন্ডল
প্রধান কার্যালয়ঃ মিরপুর ১২ ঢাকা ১২১৬,mail: jillumia87@gmail.com
Copyright © 2026 দুর্নীতির তালাশ টিম. All rights reserved.