পুলিশের এএসপি হলেন গোবিন্দগঞ্জের মেয়ে মনীষা রূপকথা
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কৃতি সন্তান মনীষা রূপকথা ৪৭তম বিসিএসে পুলিশ ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়ে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে নির্বাচিত হয়েছেন।
এর আগে তিনি ৪৬তম বিসিএসেও উত্তীর্ণ হয়েছিলেন। ধারাবাহিক সাফল্যের মাধ্যমে তিনি নিজের মেধা ও যোগ্যতার স্বাক্ষর রেখে গোবিন্দগঞ্জ তথা গাইবান্ধার মুখ উজ্জ্বল করেছেন।
মনীষা রূপকথার এ অসাধারণ অর্জনে পরিবার, আত্মীয়-স্বজন, শিক্ষক ও এলাকাবাসীর মধ্যে আনন্দের পরিবেশ বিরাজ করছে। সামাজিক ও শিক্ষাঙ্গনের বিভিন্ন ব্যক্তি ও সংগঠন তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
স্থানীয়রা মনে করেন, মনীষা রূপকথার এ সাফল্য এলাকার তরুণ-তরুণীদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে এবং ভবিষ্যতে আরও অনেক শিক্ষার্থী বিসিএসসহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণে উৎসাহিত হবে।
তার উজ্জ্বল ভবিষ্যৎ ও কর্মজীবনের সফলতা কামনা করেছেন গোবিন্দগঞ্জবাসী।
প্রকাশক ও সম্পাদক, মোঃ জিল্লুর রহমান,০১৮৫৯-৬৬৭৬০২,০১৭০৭-৫০১৪১৪নি,র্বাহী সম্পাদক, মোঃ আঃ রাজ্জাক সরকার, বার্তা সম্পাদক, মোঃ রতন মন্ডল
প্রধান কার্যালয়ঃ মিরপুর ১২ ঢাকা ১২১৬,mail: jillumia87@gmail.com
Copyright © 2026 দুর্নীতির তালাশ টিম. All rights reserved.