গাইবান্ধায় চাঁদা না দেওয়ায় জাফলং চাইনিজ রেষ্টুরেন্ট পুড়িয়ে দেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন
গাইবান্ধা জেলা শহরের পার্শবর্তী খোলাহাটি ইউনিয়নের ভেরামারা ব্রীজ এলাকায় চাঁদা না দেওয়ায় মিনি জাফলং চাইনিজ রেষ্টুরেন্ট নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ (২৭ জুন) রোববার বেলা সাড়ে এগারো টার দিকে গাইবান্ধা প্রেসক্লাব মিলনায়তনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, মিনি জাফলং চাইনিজ রেষ্টুরেন্টের মালিক মো. মানিক মিয়া। তিনি বলেন, ২০২৪ সালে বাংলাদেশ রেলওয়ের কাছে থেকে জায়গা লিজ নিয়ে রেষ্টুরেন্ট দেই। পরে রেষ্টুরেন্টটি পরিচালনার জন্য আমির উদ্দিন নামে এক ব্যক্তির কাছে হস্তান্তর করি।
রেষ্টুরেন্টটি চালু হবার পর থেকে প্রভাবশালী একটি চক্র আমার কাছে থেকে বিভিন্ন সময় চাঁদা দাবি করতে থাকে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ওই প্রভাবশালী চক্রটির ইন্ধনে পরিকল্পিতভাবে একদল সন্ত্রাসী রেষ্টুরেন্ট সহ পরিচালকের বিরুদ্ধে মিথ্যা ভিত্তিহীন অভিযোগ এনে মালামাল লুটপাট চালায় এবং পুড়িয়ে দেয়।
তিনি আরো বলেন, যদি আমার প্রতিষ্ঠানের পরিচালক কোনো অপরাধ করে থাকে তাহলে রাষ্ট্রীয় আইনে বিচার হোক সেটা আমিও চাই । কিন্তুু আমার প্রতিষ্ঠান কে পুড়িয়ে ফেলা হলো কেনো। বিভিন্ন প্রতিষ্ঠান থেকে লোন নিয়ে তিলে তিলে প্রতিষ্ঠানটি গড়ে তুলেছি। সব শেষ হয়ে গেলো। এখন আমি কিভাবে লোনগুলো পরিশোধ করবো।
তিনি তার ব্যবসা প্রতিষ্ঠান পুনোরায় চালুসহ প্রশাসনের নিকট নিরাপত্তা চান।পাশাপাশি দোষীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান।
সংবাদ সম্মেলনে রেষ্টুরেন্টটির মালিক ভুক্তভোগী মানিক ও পরিচালক আমির উদ্দিনের পরিবারের স্বজন ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে, ২৪ জুন মিনি জাফলং চাইনিজ রেষ্টুরেন্টে এক শিশুকে ধর্ষনের চেষ্টার অভিযোগ এনে প্রতিষ্ঠানটি লুটপাট সহ পুড়িয়ে দেয় একদল বিক্ষুব্ধ জনতা ।
প্রকাশক ও সম্পাদক, মোঃ জিল্লুর রহমান,০১৮৫৯-৬৬৭৬০২,০১৭০৭-৫০১৪১৪নি,র্বাহী সম্পাদক, মোঃ আঃ রাজ্জাক সরকার, বার্তা সম্পাদক, মোঃ রতন মন্ডল
প্রধান কার্যালয়ঃ মিরপুর ১২ ঢাকা ১২১৬,mail: jillumia87@gmail.com
Copyright © 2026 দুর্নীতির তালাশ টিম. All rights reserved.