ফুলছড়িতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি পালিত
রানা ইস্কান্দার রহমান।
গাইবান্ধা জেলা প্রতিনিধি।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বুড়াইল মডেল স্কুল এন্ড কলেজে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি পালিত হয়েছে।
রবিবার (২৮ জুন) সকালে বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন হয়। র্যালিটি উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রতিষ্ঠানে এসে শেষ হয়। পরে শিক্ষার্থী, শিক্ষক ও অতিথিদের অংশগ্রহণে কলেজ চত্বরে বৃক্ষরোপণ করা হয়।
সরকারের পরিবেশ সংরক্ষণ ও সবুজ বাংলাদেশ গড়ার উদ্যোগের অংশ হিসেবে এ কর্মসূচি নেওয়া হয়েছে। এর মাধ্যমে প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি করে গাছ রোপণ ও নিয়মিত পরিচর্যা করতে উদ্বুদ্ধ করা হয়।
আয়োজকরা জানান, এর ফলে শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বাড়বে, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা হবে এবং বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে ইতিবাচক বার্তা ছড়িয়ে পড়বে।
বুড়াইল মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ইব্রাহিম আকন্দ সেলিমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক মজিবুল হক ছানা, প্রভাষক রায়হাতুল এমরান প্লাবন, আবুল কাশেম, শাহজাহান আলী এবং সহকারী প্রধান শিক্ষক জাহেদুল হক।
বক্তারা বলেন, “একটি গাছ শুধু পরিবেশের ভারসাম্য রক্ষা করে না, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী গড়তেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই প্রতিটি শিক্ষার্থীকে গাছ লাগানো ও পরিচর্যার অভ্যাস গড়ে তুলতে হবে।”
আয়োজকরা জানান, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অধীন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ‘লার্নিং অ্যাক্সিলারেশন ইন সেকেন্ডারি এডুকেশন - লেইস’ প্রকল্পের নির্দেশনায় সারাদেশের মতো বুড়াইল মডেল স্কুল এন্ড কলেজেও এই কর্মসূচি পালন করা হয়।
প্রকাশক ও সম্পাদক, মোঃ জিল্লুর রহমান,০১৮৫৯-৬৬৭৬০২,০১৭০৭-৫০১৪১৪নি,র্বাহী সম্পাদক, মোঃ আঃ রাজ্জাক সরকার, বার্তা সম্পাদক, মোঃ রতন মন্ডল
প্রধান কার্যালয়ঃ মিরপুর ১২ ঢাকা ১২১৬,mail: jillumia87@gmail.com
Copyright © 2026 দুর্নীতির তালাশ টিম. All rights reserved.