গাইবান্ধায় অ*প*হৃ*ত দশম শ্রেণির শিক্ষার্থী উ/দ্ধা/রঃ প্রধান আ/সা/মি গ্রে*ফ*তা*র
রানা ইস্কান্দার রহমান।
গাইবান্ধা জেলা প্রতিনিধি।
গাইবান্ধায় অপহৃত এক দশম শ্রেণির শিক্ষার্থীকে উদ্ধার করেছে র্যাব-১৩ এর একটি অভিযানিক দল । এ ঘটনায় মামলার প্রধান আসামি আহসান হাবীব (২২) নামের এক যুবককে গ্রেফতার করা হয়েছে।
রবিবার (২৮ জুন) দুপুরে র্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম আহসান হাবিব (২২) নামের যুবক সে গাইবান্ধা সদর উপজেলার বাদিয়াখালী ইউনিয়নের রামনাথের ভিটা বালুচর গ্রামের মো.বকুল মিয়ার ছেলে।
উদ্ধার হওয়া শিক্ষার্থী গাইবান্ধা সদর উপজেলার পুরাতন বাদিয়াখালী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণিতে পড়াশোনা করে। র্যাবের অভিযানে তাকে নিরাপদে উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলমান রয়েছে।
প্রকাশক ও সম্পাদক, মোঃ জিল্লুর রহমান,০১৮৫৯-৬৬৭৬০২,০১৭০৭-৫০১৪১৪নি,র্বাহী সম্পাদক, মোঃ আঃ রাজ্জাক সরকার, বার্তা সম্পাদক, মোঃ রতন মন্ডল
প্রধান কার্যালয়ঃ মিরপুর ১২ ঢাকা ১২১৬,mail: jillumia87@gmail.com
Copyright © 2026 দুর্নীতির তালাশ টিম. All rights reserved.