জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পর্যবেক্ষণ করলেন রাজশাহী বিভাগীয় কমিশনার
মোঃ ওলিউল্লাহ্ , বিভাগীয় ব্যুরো চীফ ( রাজশাহী)
আজ ২৮ জুন ২০২৬ তারিখে রাজশাহীসহ দেশব্যাপী একযোগে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পালিত হচ্ছে। এরই অংশ হিসেবে রাজশাহী বিভাগের মান্যবর বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ শিশুদের ভিটামিন ‘এ’ প্লাস খাওয়ানোর মাঠপর্যায়ের সার্বিক কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ ও পরিদর্শন করেন।
ক্যাম্পেইন পরিদর্শনকালে বিভাগীয় কমিশনার উপস্থিত শিশুদের নিজ হাতে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাইয়ে দেন এবং টিকাদান কেন্দ্রের সার্বিক ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেন।
এ সময় তিনি উপস্থিত গণমাধ্যমকর্মী ও সংশ্লিষ্টদের উদ্দেশ্যে বলেন, দেশের ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ ও সবলভাবে গড়ে তুলতে এই জাতীয় কর্মসূচির গুরুত্ব অপরিসীম। একটি শিশুও যেন ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়া থেকে বাদ না পড়ে, সে লক্ষ্যে তিনি মাঠপর্যায়ের স্বাস্থ্যকর্মী ও সংশ্লিষ্ট সকলকে অত্যন্ত নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার আহ্বান জানান।
পরিদর্শনকালে ড. আ. ন. ম. বজলুর রশীদ এই জাতীয় কর্মসূচিকে শতভাগ সফল করার লক্ষ্যে উপস্থিত কর্মকর্তা, টিকাদানকারী এবং স্বেচ্ছাসেবীসহ সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন। তিনি ক্যাম্পেইনের বার্তা প্রত্যন্ত অঞ্চলের প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দেওয়ার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।
উক্ত কার্যক্রম পর্যবেক্ষণকালে স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্বাস্থ্য বিভাগের মাঠপর্যায়ের দায়িত্বশীল ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক, মোঃ জিল্লুর রহমান,০১৮৫৯-৬৬৭৬০২,০১৭০৭-৫০১৪১৪নি,র্বাহী সম্পাদক, মোঃ আঃ রাজ্জাক সরকার, বার্তা সম্পাদক, মোঃ রতন মন্ডল
প্রধান কার্যালয়ঃ মিরপুর ১২ ঢাকা ১২১৬,mail: jillumia87@gmail.com
Copyright © 2026 দুর্নীতির তালাশ টিম. All rights reserved.