ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর অভিযানে গাঁজা ও ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার
মোঃ রাজিবুল ইসলাম রাজিব (সমগ্র ঢাকা)
ঢাকা জেলার গোয়েন্দা শাখা (ডিবি-উত্তর) পৃথক দুটি অভিযানে ২ কেজি গাঁজা ও ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৪ জন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
ঢাকা জেলা পুলিশের অভিভাবক পুলিশ সুপার শামীমা পারভিন মহোদয়-এর নির্দেশনায় এবং ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে ২৩ জুন ২০২৬ রাত ৯টা ১০ মিনিটে আশুলিয়া থানার গৌরিপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় হোসনে আরা বেগম (৫৫), শফিউল ওরফে শাফি (৪২) এবং রাশেদ (২২) নামে তিনজনকে ২ কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য ৬০ হাজার টাকা।
একই রাতে রাত ১১টা ৪৫ মিনিটে আশুলিয়া থানার আরফান মার্কেট সংলগ্ন নাভানা ভিলেজ এলাকায় আরেকটি অভিযান চালিয়ে আরিফ হোসেন (৩১) নামে একজনকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মোট ওজন ৫ গ্রাম এবং আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক, মোঃ জিল্লুর রহমান,০১৮৫৯-৬৬৭৬০২,০১৭০৭-৫০১৪১৪নি,র্বাহী সম্পাদক, মোঃ আঃ রাজ্জাক সরকার, বার্তা সম্পাদক, মোঃ রতন মন্ডল
প্রধান কার্যালয়ঃ মিরপুর ১২ ঢাকা ১২১৬,mail: jillumia87@gmail.com
Copyright © 2026 দুর্নীতির তালাশ টিম. All rights reserved.