ঢাকা মহানগর উওর ছাএ দলের সহ-সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলামের মৃত্যুতে শোক
পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল,ঢাকা মহানগর উত্তরের সহ-সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জাহিদুল ইসলামের মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও রাজনৈতিক নেতাকর্মীরা গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।
প্রাপ্ত তথ্য মতে, মরহুম জাহিদুল ইসলাম পটুয়াখালী জেলার দুমকি উপজেলার পাঙ্গাসিয়া ইউনিয়নের বাসিন্দা ছিলেন। ছাত্রদলের রাজনীতিতে তিনি দীর্ঘদিন সক্রিয় ভূমিকা পালন করে সংগঠনের বিভিন্ন কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।
তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন পটুয়াখালী ১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরী। এক শোক বার্তায় তিনি মরহুমের বিদ্রোহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক সম্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
জাহিদুল ইসলামের মৃত্যুতে রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন মহলে শোকের আবহ বিরাজ করছে। তার সহকর্মীরা বলেন, তিনি একজন নিবেদিত প্রাণ সংগঠক ও মানবিক গুণাবলীসম্পন্ন ব্যক্তি ছিলেন। তার এই চলে যাওয়া সংগঠনের জন্য অপূরণীয় ক্ষতি।
মরহুমের রুহের আত্মার মাগফিরাত কামনা করে সকলের কাছে দোয়া চাওয়া হয়েছে।
২৩/০৬/২০২৬
প্রকাশক ও সম্পাদক, মোঃ জিল্লুর রহমান,০১৮৫৯-৬৬৭৬০২,০১৭০৭-৫০১৪১৪নি,র্বাহী সম্পাদক, মোঃ আঃ রাজ্জাক সরকার, বার্তা সম্পাদক, মোঃ রতন মন্ডল
প্রধান কার্যালয়ঃ মিরপুর ১২ ঢাকা ১২১৬,mail: jillumia87@gmail.com
Copyright © 2026 দুর্নীতির তালাশ টিম. All rights reserved.