গোবিন্দগঞ্জে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান বালু মেশিন জব্দ করে ধ্বংস
রানা ইস্কান্দার রহমান।
গাইবান্ধা জেলা প্রতিনিধি।
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের কাটাখালী ব্রিজের পূর্ব পাশে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।
অভিযানে বালু উত্তোলনে ব্যবহৃত একটি ড্রেজার মেশিন জব্দ করে ঘটনাস্থলেই ভেঙে ধ্বংস করা হয়। এসময় জড়িত বালুদস্যু চাঁন মিয়াসহ অন্যরা পালিয়ে যায়।
রবিবার (২১) বিকালে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন গোবিন্দগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তামশীদ ইরাম খান। এ সময় গোবিন্দগঞ্জ থানা পুলিশের এএসআই হাবিবসহ পুলিশের একটি দল উপস্থিত থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অভিযানে সহযোগিতা করেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় চাঁন মিয়া গংরা অবৈধভাবে বালু উত্তোলনের কার্যক্রম পরিচালিত হয়ে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বালু উত্তোলনে ব্যবহৃত মেশিনটি জব্দ করা হয় এবং পুনরায় যাতে অবৈধ কার্যক্রম পরিচালিত না হতে পারে সেজন্য তা ভেঙে ফেলা হয়।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) তামশীদ ইরাম খান জানান, সরকারি নিয়ম-নীতি উপেক্ষা করে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। পরিবেশ ও জনস্বার্থবিরোধী কোনো কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি সতর্ক করেন।
প্রকাশক ও সম্পাদক, মোঃ জিল্লুর রহমান,০১৮৫৯-৬৬৭৬০২,০১৭০৭-৫০১৪১৪নি,র্বাহী সম্পাদক, মোঃ আঃ রাজ্জাক সরকার, বার্তা সম্পাদক, মোঃ রতন মন্ডল
প্রধান কার্যালয়ঃ মিরপুর ১২ ঢাকা ১২১৬,mail: jillumia87@gmail.com
Copyright © 2026 দুর্নীতির তালাশ টিম. All rights reserved.