তেতুলতলা এলাকার মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের পথে আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব নুরুল হক নূর (এমপি) মহোদয়ের পক্ষে গলাচিপা প্রতিনিধি মহিবুল্লাহ এনিম, সহ-সভাপতি, বাংলাদেশ যুব অধিকার পরিষদ, পটুয়াখালী জেলা শাখা এবং সদস্য সচিব, উপজেলা ক্রীড়া সংস্থা, গলাচিপা, পটুয়াখালী তেতুলতলা এলাকায় নদীভাঙন প্রতিরোধ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।
নদীভাঙনের ভয়াবহতা থেকে জনপদ, বসতভিটা ও কৃষিজমি রক্ষায় এ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। দীর্ঘদিন ধরে ভাঙনের ঝুঁকিতে থাকা স্থানীয় জনগণের জন্য এ উদ্যোগ স্বস্তি ও আশার বার্তা নিয়ে এসেছে।
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি এবং এলাকাবাসী উপস্থিত ছিলেন। উপস্থিত সকলে প্রকল্পের দ্রুত ও সফল বাস্তবায়নের প্রত্যাশা ব্যক্ত করেন।
#তেতুলতলা #নদীভাঙন_প্রতিরোধ #গলাচিপা পটুয়াখালী
প্রকাশক ও সম্পাদক, মোঃ জিল্লুর রহমান,০১৮৫৯-৬৬৭৬০২,০১৭০৭-৫০১৪১৪নি,র্বাহী সম্পাদক, মোঃ আঃ রাজ্জাক সরকার, বার্তা সম্পাদক, মোঃ রতন মন্ডল
প্রধান কার্যালয়ঃ মিরপুর ১২ ঢাকা ১২১৬,mail: jillumia87@gmail.com
Copyright © 2026 দুর্নীতির তালাশ টিম. All rights reserved.