পাবনায় অস্ত্র গুলি ও দেশীয় ধারালো অস্ত্রসহ ২ ব্যক্তি গ্রে*ফ*তা*র।
মোঃ ওলিউল্লাহ্ রাজশাহী বিভাগীয় ব্যুরো চীফ:
পাবনা জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ ছুফি উল্লাহ মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি), পাবনা একটি বিশেষ অভিযান পরিচালনা করে অস্ত্রের গুলি ও বিপুল পরিমাণ দেশীয় ধারালো অস্ত্র উদ্ধারসহ ২ জনকে গ্রেফতার করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে গত ১৭ জুন ২০২৬ খ্রিস্টাব্দ বিকেলে পাবনা সদর থানাধীন ছাতিয়ানি বটতলা এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ আশরাফ সরদার (৫০) ও মোঃ আপীল শেখ (৫১)-কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের তথ্যের ভিত্তিতে একটি বাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয়—
🔹 ১২ বোরের ১ রাউন্ড কার্তুজ
🔹 .২২ বোরের ৭ রাউন্ড কার্তুজ
🔹 বিপুল পরিমাণ দেশীয় ধারালো অস্ত্র
উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে ছিল চাইনিজ কুড়াল, চাপাতি, ছুরি, ড্যাগার, করাতসহ বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার তথ্য প্রদান করেছে। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলেও প্রাথমিকভাবে জানা গেছে।
ঘটনার প্রেক্ষিতে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে The Arms Act, 1878-এর ১৯এ/১৯(এফ) ধারায় পাবনা সদর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
পাবনা জেলা পুলিশ সন্ত্রাস, অস্ত্র ও অপরাধ দমনে জিরো টলারেন্স নীতিতে কাজ করে যাচ্ছে। জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
প্রকাশক ও সম্পাদক, মোঃ জিল্লুর রহমান,০১৮৫৯-৬৬৭৬০২,০১৭০৭-৫০১৪১৪নি,র্বাহী সম্পাদক, মোঃ আঃ রাজ্জাক সরকার, বার্তা সম্পাদক, মোঃ রতন মন্ডল
প্রধান কার্যালয়ঃ মিরপুর ১২ ঢাকা ১২১৬,mail: jillumia87@gmail.com
Copyright © 2026 দুর্নীতির তালাশ টিম. All rights reserved.