চকরিয়ায় নিখোঁজের একদিন পর ৭ বছরের শিশুর ম*র*দে*হ উদ্ধার
মোঃ আরফাতুল ইসলাম সানি (স্টাফ রিপোর্টার)কক্সবাজার।
কক্সবাজারের চকরিয়া উপজেলার পূর্ব বড়ভেওলা ইউনিয়নে নিখোঁজ হওয়ার একদিন পর ৭ বছর বয়সী শিশু ওয়াহিদুল ইসলামের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) সকাল ৯টার দিকে উপজেলার মাইজপাড়া এলাকার একটি পরিত্যক্ত ডোবা সংলগ্ন ছোট খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত ওয়াহিদুল ইসলাম পূর্ব বড়ভেওলা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মাইজপাড়া গ্রামের মো. তৌহিদুল ইসলাম লিটনের ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, সোমবার (১৫ জুন) সন্ধ্যার পর থেকে ওয়াহিদুল নিখোঁজ ছিল। পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। মঙ্গলবার সকালে স্থানীয় লোকজন একটি পরিত্যক্ত ডোবা সংলগ্ন ছোট খালে শিশুটির মরদেহ দেখতে পেয়ে পরিবার ও পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
পূর্ব বড়ভেওলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ জানান, ফজুমিয়াজিরচর এলাকার ৪ নম্বর ওয়ার্ডের একটি ছোট খালে শিশুটির মরদেহ দেখতে পাওয়া যায়। খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। এ সময় বিপুল সংখ্যক উৎসুক জনতা ঘটনাস্থলে ভিড় করেন।
তিনি বলেন, “ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক ও উদ্বেগজনক। প্রাথমিকভাবে অনেকের মনে অপহরণ কিংবা হত্যার সন্দেহ জাগলেও প্রকৃত ঘটনা তদন্তের মাধ্যমেই নিশ্চিত হওয়া সম্ভব। তাই দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ঘটনার রহস্য উদঘাটন এবং দায়ীদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।”
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শিশুটির মৃত্যুর প্রকৃত কারণ জানতে পুলিশ তদন্ত শুরু করেছে।
প্রকাশক ও সম্পাদক, মোঃ জিল্লুর রহমান,০১৮৫৯-৬৬৭৬০২,০১৭০৭-৫০১৪১৪নি,র্বাহী সম্পাদক, মোঃ আঃ রাজ্জাক সরকার, বার্তা সম্পাদক, মোঃ রতন মন্ডল
প্রধান কার্যালয়ঃ মিরপুর ১২ ঢাকা ১২১৬,mail: jillumia87@gmail.com
Copyright © 2026 দুর্নীতির তালাশ টিম. All rights reserved.