জেলা গোয়েন্দা শাখা নওগাঁ এর মাদক বিরোধী অভিযান: ১৮০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ একজন গ্রেফতার।
মোঃ ওলিউল্লাহ্ রাজশাহী বিভাগীয় ব্যুরো চীফ:
১২-০৪-২০২৬ তারিখে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এর নির্দেশে জেলা গোয়েন্দা শাখা নওগাঁ এর একটা টীম মান্দা থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনা কালে অভিযানিক টীম গোপন সংবাদের ভিত্তিতে ০৫.৩০ ঘটিকার সময় জানতে পারে যে, মান্দা থানাধীন কুসুম্বা মোড়ে বিকাশ চন্দ্রের অটো মেকানিকের দোকানের আশে পাশে একজন ব্যাক্তি মাদক বিক্রয় করার জন্য অবস্থান করছে।
উক্ত সংবাদের ভিত্তিতে অভিযানিক টীম একজন ব্যাক্তির গতিবিধি সন্দেহ জনক হওয়ায় তার নাম ঠিকানা জিজ্ঞাসাবাদ করে দেহ তল্লাশী করা হয়। তল্লাশী কালে আসামি মামুনুর রশিদ (৪৩) পিতা মৃত মোসলেম উদ্দিন গ্রাম চক ভোলাই থানা মান্দা জেলা গোয়েন্দা এর হেফাজত হতে পলিথিনের ভিতর থেকে উপস্থিত লোকজনের সামনে ১৮ পাতায় ১০ পিচ করে মোট ১৮০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে জব্দ করা হয়। আসামির বিরুদ্ধে মান্দা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক, মোঃ জিল্লুর রহমান,০১৮৫৯-৬৬৭৬০২,০১৭০৭-৫০১৪১৪নি,র্বাহী সম্পাদক, মোঃ আঃ রাজ্জাক সরকার, বার্তা সম্পাদক, মোঃ রতন মন্ডল
প্রধান কার্যালয়ঃ মিরপুর ১২ ঢাকা ১২১৬,mail: jillumia87@gmail.com
Copyright © 2026 দুর্নীতির তালাশ টিম. All rights reserved.