গাইবান্ধায় সদর উপজেলায় পারিবারিক ভাবে বিয়ে ঠিক হওয়ার পরেই ধর্ষনের অভিযোগে এক যুবক কে গ্রেফতার
রানা ইস্কান্দার রহমান।
গাইবান্ধা জেলা প্রতিনিধি।
গাইবান্ধায় সদর উপজেলায় পারিবারিক ভাবে বিয়ে ঠিক হওয়ার পরেই ধর্ষনের অভিযোগে এক যুবক কে গ্রেফতার করেছে র্যাব। শুক্রবার সন্ধ্যা ৭ টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন র্যাব-১৩ এর মিডিয়া বিভাগের সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী।
সংবাদ বিজ্ঞপ্তিতে এজাহারের বরাত দিয়ে বলা হয়, সদর উপজেলা এক তরুণীর সাথে উজ্জ্বল মিয়া (২৫) নামে যুবকের পারিবারিক ভাবে বিয়ে ঠিক হয়। বিয়ে ঠিক হবার পরে উজ্জ্বল ওই তরুনীকে নানা প্রলোভন দেখিয়ে কৌশলে বিভিন্ন জায়গায় নিয়ে গিয়ে জোর পুর্বক ধর্ষন করে। এরই ধারাবাহিকতায় ২৭ মে বেলা ১০ টার দিকে কৌশলে তার নিজ বাড়িতে ডেকে নিয়ে গিয়ে জোর পুর্বক আবার ধর্ষন করে।
পরবর্তীতে ওই তরুনী কে বিবাহের মিথ্যা আশ্বাস দিয়ে উজ্জ্বল কৌশলে পালিয়ে যায়। এরপর এ ঘটনায় ৬ জুন ভুক্তভোগী ওই তরুনীর মা বাদী হয়ে ধর্ষনের অভিযোগ এনে গাইবান্ধা সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। যার মামলা নং-১৬।
মামলা হওয়ার পর গ্রেফতার এড়াতে গা ঢাকা দেয় অভিযুক্তরা। অভিযুক্ত আসামিদের ধরতে অভিযানে র্যাব। র্যাব জানতে পারে সদরের লক্ষীপুর ইউনিয়নে গোবিন্দপুর গ্রামে আত্নগোপনে রয়েছে অভিযুক্ত উজ্জ্বল।
পরে সেই স্থানে অভিযান চালিয়ে শরিফুল ইসলামের মুদির দোকানের সামনে থেকে মামলার এজাহারনামীয় প্রধান আসামি মো. উজ্জ্বল মিয়া কে গ্রেফতার করে। গ্রেফতার উজ্জ্বল গাইবান্ধা সদরের বেড়াডাঙ্গা কুঠি গ্রামের মৃত শাহিন মিয়ার ছেলে। সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য আসামি কে সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক, মোঃ জিল্লুর রহমান,০১৮৫৯-৬৬৭৬০২,০১৭০৭-৫০১৪১৪নি,র্বাহী সম্পাদক, মোঃ আঃ রাজ্জাক সরকার, বার্তা সম্পাদক, মোঃ রতন মন্ডল
প্রধান কার্যালয়ঃ মিরপুর ১২ ঢাকা ১২১৬,mail: jillumia87@gmail.com
Copyright © 2026 দুর্নীতির তালাশ টিম. All rights reserved.