সিপিবির মিট দ্যা কমরেডস ও জিনিসের
মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ
রানা ইস্কান্দার রহমান।
গাইবান্ধা জেলা প্রতিনিধি।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি গাইবান্ধা সদর উপজেলা শাখার উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও করণীয় নিয়ে শনিবার মিট দ্যা কমরেডস অনুষ্ঠিত হয়। স্থানীয় নাট্য সংগঠন পদক্ষেপের মিলনায়তনে সকালে মিট দ্যা কমরেডস অনুষ্ঠিত হয়।
এতে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ ক্বাফী রতন, কেন্দ্রীয় সদস্য মিহির ঘোষ, সাবেক জেলা সভাপতি অ্যাড. শাহাদত হোসেন লাকু, জেলা কমিটির সাধারণ সম্পাদক অ্যাড. মুরাদজামান রব্বানী, সুপ্রিয়া ঘোষ প্রমুখ।
এর আগে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে অসম বাণিজ্য চুক্তি বাতিল, হামে শত শত শিশুর মৃত্যুর জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, বিদ্যুৎ, জ্বালানি তেলসহ নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
এদিকে বিকেলে পাটির জেলা কার্যালয়ে সমসাময়িক পরিস্থিতি নিয়ে গাইবান্ধার সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, ব্যক্তি ও সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ ক্বাফী রতন।
প্রকাশক ও সম্পাদক, মোঃ জিল্লুর রহমান,০১৮৫৯-৬৬৭৬০২,০১৭০৭-৫০১৪১৪নি,র্বাহী সম্পাদক, মোঃ আঃ রাজ্জাক সরকার, বার্তা সম্পাদক, মোঃ রতন মন্ডল
প্রধান কার্যালয়ঃ মিরপুর ১২ ঢাকা ১২১৬,mail: jillumia87@gmail.com
Copyright © 2026 দুর্নীতির তালাশ টিম. All rights reserved.