মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের চকরিয়া আগমন উপলক্ষে যুবদল -স্বেচ্ছাসেবকদলসহ অঙ্গ সংগঠনের স্বাগত মিছিল
মোঃ আরফাতুল ইসলাম সানি স্টাফ রিপোর্টার:কক্সবাজার।
মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান-এর চকরিয়া শুভাগমন উপলক্ষে কক্সবাজারের চকরিয়ায় যুবদল, স্বেচ্ছাসেবকদল, শ্রমিকদল, কৃষকদল ও ছাত্রদলের উদ্যোগে এক বর্ণাঢ্য স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুন) বিকেল ৫টায় চকরিয়া পৌরসভার পুরাতন বাস স্টেশন এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহীদ আব্দুল হামিদ বাস টার্মিনাল এলাকায় গিয়ে শেষ হয়।
মিছিলে অংশগ্রহণকারী নেতাকর্মীরা প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনকে স্বাগত জানিয়ে বিভিন্ন স্লোগান দেন এবং দলের উন্নয়ন, গণতন্ত্র ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড তুলে ধরেন। এ সময় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
স্বাগত মিছিলে উপস্থিত ছিলেন পৌরসভা যুবদলের আহ্বায়ক অ্যাডভোকেট মনুহর আলম মনু, সদস্য সচিব জিয়া উদ্দিন বাবলু, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শরীফুর আলম শরীফ, সাধারণ সম্পাদক সাজ্জাদুর ইসলাম সুমন, শ্রমিকদলের সভাপতি রফিক আহমেদ, সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম দিদার, কৃষক দলের সাবেক আহ্বায়ক জালাল উদ্দীন চুট্টু, ছাত্রদলের আহ্বায়ক সাইমুল হাসান জামশেদ এবং সদস্য সচিব সাইফুল ইসলাম স্বাধীনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
বক্তারা বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের চকরিয়া আগমনকে ঘিরে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ বিরাজ করছে। তাঁর আগমনকে স্মরণীয় করে রাখতে এবং উষ্ণ অভ্যর্থনা জানাতে এ স্বাগত মিছিলের আয়োজন করা হয়েছে।
মিছিল শেষে নেতাকর্মীরা আগামী কর্মসূচি সফল করার লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করেন।
প্রকাশক ও সম্পাদক, মোঃ জিল্লুর রহমান,০১৮৫৯-৬৬৭৬০২,০১৭০৭-৫০১৪১৪নি,র্বাহী সম্পাদক, মোঃ আঃ রাজ্জাক সরকার, বার্তা সম্পাদক, মোঃ রতন মন্ডল
প্রধান কার্যালয়ঃ মিরপুর ১২ ঢাকা ১২১৬,mail: jillumia87@gmail.com
Copyright © 2026 দুর্নীতির তালাশ টিম. All rights reserved.