গাইবান্ধায় ষ্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প এবং উদ্বোধনী ধারনা প্রদর্শন কর্মসুচির উদ্বোধন
রানা ইস্কান্দার রহমান।
গাইবান্ধা জেলা প্রতিনিধি।
"মেধা- বিজ্ঞান- উদ্বোধনের দেশ" সবার আগে বাংলাদেশ" এই প্রতিপাদ্য নিয়ে গাইবান্ধায় ষ্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প এবং উদ্বোধনী ধারনা প্রদর্শন কর্মসুচির উদ্বোধন করা হয়েছে। আজ শুক্রবার বেলা ১০ টার দিকে সদর উপজেলা পর্যায়ের শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে জেলা শহরের সদর উপজেলা মডেল স্কুল এন্ড কলেজের শ্রেনীকক্ষে দিনব্যাপী এই উদ্বোধনী ধারনা প্রদর্শনী কর্মসুচির উদ্বোধন করা হয়।
সদর উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.লোকমান হোসেনের সভাপতিত্বে এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম(EES) ও এসইডিপি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ঢাকার আয়োজনে এবং সদর উপজেলা প্রশাসনের বাস্তবায়নে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে কর্মসুচিটির উদ্বোধন করেন সদর-২ আসনের সংসদ সদস্য মো. আব্দুল করিম সরকার।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহনাজ বেগম, উপজেলা একাডেমিক সুপার ভাইজার, এএইচ এম হুমায়ুন কবির, সদর উপজেলা বিএনপির সভাপতি মোশারফ হোসেন বাবু। আরো উপস্থিত ছিলেন, সদর উপজেলা মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ প্রমাদা রঞ্জন পাল, প্রভাষক শ্যামল চন্দ্র বর্মন, জাকির হোসেন, শহিদুল ইসলাম খোকনসহ অন্যরা।
ষ্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প এবং উদ্বোধনী ধারনা প্রদর্শনী কর্মসুচিতে গাইবান্ধা সরকারি বালক ও বালিকা উচ্চ বিদ্যালয়, দাড়িয়াপুর আমানুল্লাহ উচ্চ বিদ্যালয়, এসকেএস স্কুল এন্ড কলেজসহ সদর উপজেলার ১৮ টি স্কুল এন্ড কলেজের ৯০ জন শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেয় । উদ্বোধনের পর আবিষ্কৃত প্রদর্শনী ষ্টলগুলো ঘুরে ঘুরে দেখেন প্রধান অতিথি।
উদ্বোধনী প্রদর্শনী ১৮ টি ষ্টলে,অবৈধ বিদ্যুৎ সংযোগ শনাক্তকরন এবং, স্বয়ংক্রিয়ভাবে বিচ্ছিন্নকরন, টেকসই আদর্শ গ্রাম, সোশ্যাল মিডিয়ার অ্যালগরিদম পরিবর্তন, হাইড্রোলিক ব্রিজ, স্মার্ট ড্রেনেজ ব্যবস্থা, বিদ্যুৎ ও পানি শোধন প্রকল্পের মতো প্রায় দুই ডজনের বেশি উদ্বোধনী ধারনা উপস্থাপনের মাধ্যমে প্রদর্শন করা হয়।
প্রদর্শনীর পরে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তারা উদ্বোধকদের উত্তরোত্তর সাফল্য কামনা করেন। পাশাপাশি তাদের প্রযুক্তির উদ্বোধনী দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন। এই কর্মসূচির মূল লক্ষ্য হলো, স্কুল কলেজের শিক্ষার্থীদের সৃজনশীলতা, উদ্ভাবনী সক্ষমতা ও উদ্যোক্তা মানসিকতা বিকশিত করা। যাতে তা দেশের উন্নয়নে কাজে আসে।
শেষে অনুষ্ঠানের বিচারকদের মুল্যায়নের পরে প্রথম স্থান অর্জন করে গাইবান্ধা আহম্মেদ উদ্দিন শাহ শিশু নিকেতন স্কুল এন্ড কলেজ, দ্বিতীয় গাইবান্ধা সরকার কলেজ, ও তৃতীয় স্থান অর্জন করে গাইবান্ধা সদর উপজেলা মডেল স্কুল এন্ড কলেজ।
পরে সেই দিন বিকেলে বিজয়ীদের সনদপত্র ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।
প্রকাশক ও সম্পাদক, মোঃ জিল্লুর রহমান,০১৮৫৯-৬৬৭৬০২,০১৭০৭-৫০১৪১৪নি,র্বাহী সম্পাদক, মোঃ আঃ রাজ্জাক সরকার, বার্তা সম্পাদক, মোঃ রতন মন্ডল
প্রধান কার্যালয়ঃ মিরপুর ১২ ঢাকা ১২১৬,mail: jillumia87@gmail.com
Copyright © 2026 দুর্নীতির তালাশ টিম. All rights reserved.