পলাশবাড়ীতে সাম্প্রদায়িক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত
রানা ইস্কান্দার রহমান।
গাইবান্ধা জেলা প্রতিনিধি।
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখার লক্ষ্যে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
১০ জুন বুধবার সকালে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা ০৩ পলাশবাড়ী সাদুল্লাপুর আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কাওছার মো নজরুল নজরুল ইসলাম লেবু মাওলানা।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার সোহানুর রহমান সোহান,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আল ইয়াসার তাপাদার পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ সরোয়ার আলম,উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সামাদ মন্ডল, উপজেলা জামায়াতের আমীর ও কিশোরগাড়ী ইউপি চেয়ারম্যান মাও: আবু বকর ছিদ্দিক।
এসময় বিভিন্ন মসজিদ- মন্দিরের ইমাম -পুরোহিত, ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক, ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন স্বাধীনতা ৫৫ বছরে গাইবান্ধা জেলায় সাম্প্রদায়িক বিনষ্ট কিংবা সামপ্রদায়িক সম্প্রতি বিনষ্ট হওয়ার কোন ঘটনা ঘটেনি।ভবিষ্যতে যাতে কোন অপশক্তির উস্কানিতে এই সৌহার্দ্য সম্প্রতি বিনষ্ট না হয় সেই ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে।
প্রকাশক ও সম্পাদক, মোঃ জিল্লুর রহমান,০১৮৫৯-৬৬৭৬০২,০১৭০৭-৫০১৪১৪নি,র্বাহী সম্পাদক, মোঃ আঃ রাজ্জাক সরকার, বার্তা সম্পাদক, মোঃ রতন মন্ডল
প্রধান কার্যালয়ঃ মিরপুর ১২ ঢাকা ১২১৬,mail: jillumia87@gmail.com
Copyright © 2026 দুর্নীতির তালাশ টিম. All rights reserved.