প্রধানমন্ত্রীর মেয়েকে নিয়ে অশ্লীল
পোষ্ট, বাগেরহাটে যুবক গ্রে*প্তা*র
এস হোসেন রতন,বাগেরহাট
প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানকে নিয়ে ফেসবুকে অশ্লীল কুরুচিপূর্ণ পোস্ট দেয়ায় বাগেরহাটের কচুয়া উপজেলা থেকে মো. গোলাম রসুল ওরফে রফিকুল (২৪) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দিনগত গভীর রাতে উপজেলার বাধাল বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার গোলাম রসুল বাগেরহাটের কচুয়া উপজেলার গোপালপুর গ্রামের জাহিদ শেখের ছেলে ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের চতুর্থ শ্রেণীর কর্মচারী।
কচুয়া থানার ওসি মো. শফিকুল ইসলাম এতথ্য নিশ্চিত করে আরো জানান, চাঞ্চল্যকর শিশু রামিসা ধর্ষন ও হত্যার ঘটনার পর প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমানকে নিয়ে মো. গোলাম রসুল ওরফে রফিকুল তার ফেসবুকে অশ্লীল কুরুচিপূর্ণ একটি পোষ্ট দেয়। বিষয়টি পুলিশের দৃষ্টিগোচর হওয়ায় গোলাম রসুলকে সোমবার দিবাগত গভীর রাতে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে গোলাম রসুলকে মঙ্গলবার সকালে বাগেরহাট আদালতে পাঠালে বিচারক তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। #
প্রকাশক ও সম্পাদক, মোঃ জিল্লুর রহমান,০১৮৫৯-৬৬৭৬০২,০১৭০৭-৫০১৪১৪নি,র্বাহী সম্পাদক, মোঃ আঃ রাজ্জাক সরকার, বার্তা সম্পাদক, মোঃ রতন মন্ডল
প্রধান কার্যালয়ঃ মিরপুর ১২ ঢাকা ১২১৬,mail: jillumia87@gmail.com
Copyright © 2026 দুর্নীতির তালাশ টিম. All rights reserved.