1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
বুধবার, ১০ জুন ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন

ফরিদপুর জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত।

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
  • ৩২ Time View

ফরিদপুর জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত।

শামীম শেখ, স্টাফ রিপোর্টার

আজ মঙ্গলবার ফরিদপুর পুলিশ সুপারের কার্যালয় সম্মেলন কক্ষে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন জনাব মোঃ নজরুল ইসলাম, পিপিএম, পুলিশ সুপার, ফরিদপুর।
অপরাধ সভায় ফরিদপুর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সকল থানার অফিসার ইনচার্জগণ, তদন্ত কেন্দ্র ও ফাঁড়ির ইনচার্জগণ এবং অন্যান্য ইউনিটের পুলিশ কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন। এসময় মামলা নিষ্পত্তি, ওয়ারেন্ট তামিল, মাদক ও অস্ত্র উদ্ধার বৃদ্ধি করার পাশাপাশি ফরিদপুর জেলার সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষায় বিভিন্ন বিষয়ে দিক-নির্দেশনা প্রদান করেন পুলিশ সুপার, ফরিদপুর।

এ সময় জনাব ফাতেমা ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), ফরিদুপর, জনাব মোঃ শামছুল আজম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), ফরিদপুর, জনাব আজমীর হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, ফরিদপুর, জনাব মোঃ রেজওয়ান দীপু, ভাঙ্গা সার্কেল, ফরিদপুর, জনাব মোঃ আজম খান, সহকারী পুলিশ সুপার, মধুখালী সার্কেল, ফরিদপুর ও জনাব মুহম্মদ আল ফাহাদ, সহকারী পুলিশ সুপার, নগরকান্দা সার্কেল, ফরিদপুরসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ এবং বিভিন্ন সংস্থা হতে আগত ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :