ধামইরহাটে গর্ভপাতে রাজি না হওয়ায় অন্তঃসত্ত্বা গৃহবধূকে কু*পি*য়ে জ*খ*ম
মোঃ ওলিউল্লাহ্ (রাজশাহী বিভাগীয় ব্যুরো চীফ)
নওগাঁর ধামইরহাটে গর্ভের সন্তান নষ্ট (গর্ভপাত) করতে রাজি না হওয়ায় চার মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূকে ধারালো হাসুয়া দিয়ে কুপিয়ে ও পিটিয়ে নৃশংসভাবে জখম করার অভিযোগ উঠেছে। ৮ জুন সোমবার দুপুরে উপজেলার বেনীদুয়ার গ্রামে এই লোমহর্ষক ঘটনাটি ঘটে।
বর্বর নির্যাতনের শিকার ওই নারীর নাম স্বপ্না আক্তার (২৫)। বর্তমানে তিনি ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, গর্ভের সন্তান নষ্ট করার জন্য স্বপ্না আক্তারের ওপর চাপ সৃষ্টি করে আসছিল তার পরিবার। কিন্তু তিনি এতে রাজি না হওয়ায় তার স্বামী মোঃ শাকিল হোসেন, শ্বশুর মো. আবু হাকিম (৫০) এবং শাশুড়ি সাবিনা বেগম মিলে যৌথভাবে তার ওপর এই মধ্যযুগীয় বর্বরতা চালায়। ধারালো হাসুয়ার কোপ ও উপর্যুপরি পিটুনিতে গুরুতর আহত হন ওই অন্তঃসত্ত্বা নারী।
পরে স্থানীয় লোকজন ও স্বজনরা তাকে উদ্ধার করে দ্রুত ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে হাসপাতালের বেডে যন্ত্রণায় ছটফট করছেন ভুক্তভোগী স্বপ্না।
এ বিষয়ে স্থানীয় এলাকাবাসী ও সচেতন মহল তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন এবং ঘটনার সাথে জড়িত স্বামী, শ্বশুর ও শাশুড়ির দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
প্রকাশক ও সম্পাদক, মোঃ জিল্লুর রহমান,০১৮৫৯-৬৬৭৬০২,০১৭০৭-৫০১৪১৪নি,র্বাহী সম্পাদক, মোঃ আঃ রাজ্জাক সরকার, বার্তা সম্পাদক, মোঃ রতন মন্ডল
প্রধান কার্যালয়ঃ মিরপুর ১২ ঢাকা ১২১৬,mail: jillumia87@gmail.com
Copyright © 2026 দুর্নীতির তালাশ টিম. All rights reserved.