পটুয়াখালীতে ৩টি মাদক মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি মামুন ফকির গ্রে*প্তা*র
দুমকি (পটুয়াখালী) প্রতিনিধিঃ
পটুয়াখালীতে ৩টি মাদক মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি মামুন ফকিরকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ৪জুন ২০২৬ তারিখে জেলার শারিকখালী গ্রামে তার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সুএে জানা যায়,গ্রেপ্তারকৃত মামুন ফকিরের বিরুদ্ধে ৩টি মাদক মামলার আদালত কর্তৃক জারি করা গ্রেপ্তারি পরোয়ানা ছিল। দীর্ঘদিন ধরে তিনি পলাতক থাকায় আইনশৃঙ্খলা বাহিনী তাকে আটকের লক্ষে অভিযান চালিয়ে আসছিলো। গোপন সংবাদের ভিওিতে পরিচালিত অভিযানে অবশেষে তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
জানা গেছে, মামুন ফকিরের বিরুদ্ধে বিভিন্ন সময়ে দায়ের হওয়া মাদক সংক্রান্ত মামলাগুলো বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে। তার বিরুদ্ধে মাদক ব্যবসা ও সংশ্লিষ্ট কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে বলে পুলিশ জানিয়েছেন।
স্হানীয় সচেতন মহল মনে করেন, মাদক কারবারিদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা এবং পরোয়ানা ভুক্ত আসামিদের দ্রুত গ্রেপ্তার করা গেলে সমাজের অপরাধ প্রবনতা কমবে এবং তরুণ প্রজন্ম মাদকের ভয়াল ছোবল থেকে রক্ষা পাবে।
সংশ্লিষ্ট থানার কর্মকর্তারা জানান, মাদকের বিরুদ্ধে সরকারের ঘোষিত" জিরো টলারেন্স" নীতির আলোকে অভিযান অব্যহত রয়েছে। মাদক ব্যবসায়ী ও পরোয়ানাভুক্ত আসামিদের আইনের আওতায় আনতে পুলিশের তৎপরতা আরও জোরদার করা হবে।
গ্রেপ্তারকৃত মামুন ফকিরকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পুর্ন করে আদালতে প্রেরন করা হবে।আইনশৃঙ্খলা বাহিনীর এমন অভিযানে স্হানীয়দের মধ্যে এমন স্বস্তি ফিরে এসেছে এবং মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যাশা আরও জোরালো হয়েছে।
০৬/০৬/২০২৬
প্রকাশক ও সম্পাদক, মোঃ জিল্লুর রহমান,০১৮৫৯-৬৬৭৬০২,০১৭০৭-৫০১৪১৪নি,র্বাহী সম্পাদক, মোঃ আঃ রাজ্জাক সরকার, বার্তা সম্পাদক, মোঃ রতন মন্ডল
প্রধান কার্যালয়ঃ মিরপুর ১২ ঢাকা ১২১৬,mail: jillumia87@gmail.com
Copyright © 2026 দুর্নীতির তালাশ টিম. All rights reserved.