গাইবান্ধায় অ*বৈ*ধ এইচবিসি ইটভাটায় উ*চ্ছে*দ অভিযান, কিলন ভেঙে ভাটার কার্যক্রম বন্ধের নির্দেশ
রানা ইস্কান্দার রহমান।
গাইবান্ধা জেলা প্রতিনিধি।
গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটী এলাকায় অবস্থিত ‘এইচবিসি’ নামক একটি অবৈধ ইটভাটার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। গত মঙ্গলবার (২ জুন) ২০২৬ খ্রিস্টাব্দে রিট পিটিশন নং-৪৯৯৪/২০২৪ এর প্রেক্ষিতে জেলা প্রশাসন, গাইবান্ধার সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন গাইবান্ধা জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব রোমেন পাল। অভিযান চলাকালে ইটভাটাটির প্রধান কিলন সম্পূর্ণরূপে ভেঙে ফেলা হয় এবং ভাটাটির সকল কার্যক্রম বন্ধের নির্দেশ প্রদান করা হয়।
পরিবেশ সংরক্ষণ, পরিবেশগত আইন বাস্তবায়ন এবং উচ্চ আদালতের নির্দেশনা প্রতিপালনের লক্ষ্যে পরিচালিত এ অভিযানে গাইবান্ধা জেলা পুলিশের একটি চৌকস দল সার্বিক নিরাপত্তা নিশ্চিত করে। এছাড়াও গাইবান্ধা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি) এবং আনসার ব্যাটালিয়নের সদস্যরা অভিযান পরিচালনায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পরিবেশগত বিধি-বিধান লঙ্ঘন এবং আদালতের নির্দেশনার আলোকে এইচবিসি ইটভাটার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের মাধ্যমে অবৈধভাবে পরিচালিত ইটভাটাটির কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে এবং পরিবেশের জন্য ক্ষতিকর স্থাপনার বিরুদ্ধে সরকারের অবস্থান পুনর্ব্যক্ত করা হয়েছে।
পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের কর্মকর্তারা জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং আইন অমান্যকারী প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অবৈধ ইটভাটা ও পরিবেশ দূষণকারী কার্যক্রমের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণে প্রশাসন বদ্ধপরিকর বলেও তারা উল্লেখ করেন।
প্রকাশক ও সম্পাদক, মোঃ জিল্লুর রহমান,০১৮৫৯-৬৬৭৬০২,০১৭০৭-৫০১৪১৪নি,র্বাহী সম্পাদক, মোঃ আঃ রাজ্জাক সরকার, বার্তা সম্পাদক, মোঃ রতন মন্ডল
প্রধান কার্যালয়ঃ মিরপুর ১২ ঢাকা ১২১৬,mail: jillumia87@gmail.com
Copyright © 2026 দুর্নীতির তালাশ টিম. All rights reserved.