নাটোরে অবৈধ পুকুর খননের বিরুদ্ধে মোবাইল কোর্ট, কারাদণ্ড ও ভেকু জব্দ
মোঃ মনজুরুল ইসলাম নাটোর প্রতিনিধিঃ
নাটোর সদর উপজেলার লক্ষীপুর খোলাবাড়িয়া ও তেবারিয়া ইউনিয়নের রামেশর এলাকায় অবৈধভাবে ভেকু (এক্সকাভেটর) দিয়ে পুকুর খননের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আজাহার আলীর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে ঘটনাস্থল থেকে মাটি কাটার কাজে জড়িত থাকার অপরাধে লক্ষীপুর খোলাবাড়িয়া গ্রামের মৃত জয়নাল আলীর ছেলে মো. হোসেনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
এ সময় ঘটনাস্থল থেকে ৫টি ব্যাটারি ও ভেকুর বিভিন্ন যন্ত্রাংশ জব্দ করা হয়। পাশাপাশি অবৈধ মাটি খননের কাজে ব্যবহৃত ২টি ভেকু বিনষ্ট করা হয়।
এ সময় সহকারী কমিশনার ভূমি মোঃ ফরহাদ আহম্মেদ সহ উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ফসলি জমি রক্ষায় অবৈধভাবে পুকুর খননের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
প্রকাশক ও সম্পাদক, মোঃ জিল্লুর রহমান,০১৮৫৯-৬৬৭৬০২,০১৭০৭-৫০১৪১৪নি,র্বাহী সম্পাদক, মোঃ আঃ রাজ্জাক সরকার, বার্তা সম্পাদক, মোঃ রতন মন্ডল
প্রধান কার্যালয়ঃ মিরপুর ১২ ঢাকা ১২১৬,mail: jillumia87@gmail.com
Copyright © 2026 দুর্নীতির তালাশ টিম. All rights reserved.