বাক-প্রতিবন্ধী গৃহকর্মীকে ধর্ষণ : অন্তঃসত্ত্বা হওয়ায় সন্তান প্রসাব নবজাতকের মৃ*ত্যু : ধর্ষক গ্রে*ফ*তা*র
রানা ইস্কান্দার রহমান।
গাইবান্ধা জেলা প্রতিনিধি।
বাক-প্রতিবন্ধী গৃহকর্মীকে একাধিকবার ধর্ষণের ঘঁটনাটি ঘটেছে গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার কামারপাড়া ইউনিয়নের উত্তর হাটবামুনী গ্রামে।
ভুক্তভোগী পরিবার ও থানা সূত্রে জানা যায়, অভাব অনাটনের সংসার চালাতে ৩ বছর আগে মায়ের সাথে উত্তর হাটবামুনী গ্রামের তারা মিয়ার বাড়িতে গৃহকর্মীর কাজ নেন ৩৫ বছর বয়সী বাক প্রতিবন্ধী নারী। সেই সুবাদে তারা মিয়ার ছেলে আরিফের কু নজরে পড়লে প্রতিনিয়ত বাড়ির অন্য সদস্যদের অনুপস্থিতিতে ধর্ষণ করতো। এরই এক পর্যায়ে ধর্ষনের শিকার ঐ নারীর শারীরিক অবস্থার পরিবর্তন হলে ভুক্তোভোগির মা জিজ্ঞাসাবাদ করলে ইশারা ইঙ্গিতের মাধ্যমে ধর্ষক আরিফ তাকে ধর্ষণ করেছে বলে জানায়। গত ১ ফেব্রুয়ারি ধর্ষণের বিষয়টি নিশ্চিত হতে গাইবান্ধার একটি ক্লিনিকে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে ৭ মাসের অন্তঃসত্ত্বার বিষয়টি নিশিচত হয়।
এ ব্যাপারে পারিবারিক ভাবে একাধিকবার মীমাংসার চেষ্টা করা হলেও অভিযুক্ত পরিবার মীমাংসা করতে অস্বীকৃতি জানায়। এতে ভুক্তভোগির মা বাদী হয়ে সাদুল্লাপর থানায় ধর্ষন মামলা করলে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত আসামী আরিফ দীর্ঘদিন পলাতক থাকা অবস্থায় গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় বাক প্রতিবন্ধী নারী পুত্র সন্তান জন্ম দিলে গত ২৯ মে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দেড় মাস বয়সে মারা যায়। এ দিকে সন্তানের পিতৃ পরিচয় নিশ্চিত হতে মৃত সন্তানের ডিএনএ নমুনা সংগ্রহ করেছে পুলিশ।
প্রকাশক ও সম্পাদক, মোঃ জিল্লুর রহমান,০১৮৫৯-৬৬৭৬০২,০১৭০৭-৫০১৪১৪নি,র্বাহী সম্পাদক, মোঃ আঃ রাজ্জাক সরকার, বার্তা সম্পাদক, মোঃ রতন মন্ডল
প্রধান কার্যালয়ঃ মিরপুর ১২ ঢাকা ১২১৬,mail: jillumia87@gmail.com
Copyright © 2026 দুর্নীতির তালাশ টিম. All rights reserved.